Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, এই ৭৫ দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তাই ডিপার্টমেন্ট অব স্টেট অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। তবে পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যেসব আবেদনকারীর কাছে সরকারি সহায়তা নিতে যাওয়া সম্ভব, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্তRead More


হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৭ শিশু। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে সবার সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে নিশ্চত হামে ২২৯ শিশু এবং সন্দেহজনক হামে ১০৫৮ জন শিশু শনাক্ত হয়েছে। এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশেRead More


সিলেটে আবাসিক হোটেলে অভিযানে ২ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর লালবাজার এলাকার এলাহী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটকরা হলেন- আসমা বেগম (৩৫) এবং মো. জুনেদ আহমদ (২৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদেরকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধেRead More


যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার ৮ দিন পর এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি। তার খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডিRead More


সিলেটে টানা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে শনিবার থেকে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবেRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১০ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী আরিফ, রাত ৮টা ১৫ মিনিটে ৫ মাস বয়সী তৌফিক ও রাত ৯টায় ৯ মাস বয়সী হুমায়রা মারা যায়। এর মধ্যে আরিফ সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের ও তৌফিক সুনামগঞ্জ সদরের গাগটিয়া গ্রামের বাসিন্দা। তবে মারা যাওয়া হুমায়রার ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি| এনিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেটRead More


ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: শাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা ও বিচার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ এপ্রিল) শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ডুজার অন্তত ১০ জন সদস্যের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া আগের দিন বিজয় একাত্তরRead More


হবিগঞ্জে রেললাইনের পাশে পড়েছিল দ্বিখণ্ডিত মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত মো. রাছেল মোল্লা (৩৯) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে মস্তক ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পিবিআই, হবিগঞ্জকে অবহিত করে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. হায়াতুন্নবীর নির্দেশনায় একটি ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে গিয়েRead More


কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন

বৈশাখী নিউজ ডেস্ক: কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেন সিলেটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট ক্যাডেট কলেজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ রাস্তা থেকে শহীদ মেমোরিয়াল গার্ডেন এর ১ কিলোমিটার রাস্তাজুড়ে বিভিন্ন প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশবাদী সংগঠন ‘অমরাবতী’, নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বৃক্ষরোপনের পূর্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুস সালাম (বীরপ্রতীক)। এ সময় তিনি বলেন, প্রকৃতি আমাদের অস্তিত্বের অংশ। এই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।Read More


ঢাকা থেকে ৭ বিভাগীয় শহরের বাসভাড়া আগে কত ছিল, বেড়ে কত হলো

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসের ভাড়া সমন্বয় করল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী এ কথা বলেন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা থেকে দেশের দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত নন-এসি বাসের ভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং উত্তর প্রান্ত পঞ্চগড়ের ভাড়া বেড়েছে ৬০ টাকা। বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ৪০ সিটের বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়াটি হচ্ছে—(প্রতি কিলোমিটার ভাড়া ×Read More