Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জিয়াউর রহমান (২৮) ও কাজল মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় পূর্বপরিচিত দুই ব্যক্তি তাকে একই গন্তব্যে যাওয়ার কথা বলে একটি সিএনজিRead More


বিশ্বনাথে জঙ্গলে মিলল নিখোঁজ তরুণীর মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজমিনা বেগম (২২) ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজি করে পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা রশিদ আলী। শনিবার কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনে পুকুরপাড়ের জঙ্গলে মুর্তা কাটতেRead More


সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করে ও গণভোটের রায়কে বাতিল করে জাতির সাথে প্রতারণা করেছে| তারা দেশে নতুন ফ্যাসিবাদ কায়েমের রাজনীতি শুরু করেছে| নৃশংস ছাত্রলীগের মতো ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে| জ্বালানী সংকট নিরসনে ব্যর্থ সরকার উল্টো জনগণের সাথে মশকরা করছে| জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়াসহ নিত্যপণের দাম হু হু করে বাড়ছে| বিএনপির সন্ত্রাসীরা জনগণেরRead More


কমলগঞ্জে সংবাদ সম্মেলনের পরই প্রবাসী নারীর বাড়িতে হামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় বসতবাড়ি দখল, হামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করার পরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত প্রবাসী নারী পলি বেগম। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পলি বেগম স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রRead More


কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ নতুন পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া,Read More


২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সেশনজট কমানোর জন্য ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। তিনি আরও বলেন, ঠিকRead More


আবারও বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

বৈশাখী নিউজ ডেস্ক: উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। এই ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে থমকে গেছে। ফলে উত্তরবঙ্গের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাত দশটার দিকে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লারের পাইপ ফেটে গিয়েছিলRead More


পঞ্চগড়ে দিগন্ত মাঠ জুড়ে সবুজে দোল খাচ্ছে বোরো ধানের ক্ষেত

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা,আটোযারী,দেবীগঞ্জ,সদর ও তেঁতুলিয়া উপজেলায় দিগন্ত মাঠ জুড়ে বইছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। সবুজ মাঠের বোরো ক্ষেত দেখে কৃষকদের মুখে আনন্দের হাসি পরিলক্ষিত হচ্ছে। পঞ্চগড়ে শীত দেরীতে চলে যায় বলে বোরো চাষ ফেব্রুয়ারী মাসের শুরুতে রোপা রোপণ শুরু হয় । সরেজমিনে দেখা যায়, উপজেলাগুলোতে বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেতগুলোতে যেন সবুজ রংয়ের দোল খাচ্ছে। সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিক চিক করছে।কোথাও কোথাও ধানের শীষ বের হয়ে ধানে ভরে গেছে । অনেক জায়গায় কৃষকরা তাদের ধান ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময়Read More


সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সিলটি পাঞ্চায়িত’ এর সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি সংবাদ সম্মেলনের শুরুতে নিজেদের দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নে পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা তুলে ধরেন। নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, তারা গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশেরRead More


বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, এই ৭৫ দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তাই ডিপার্টমেন্ট অব স্টেট অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। তবে পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যেসব আবেদনকারীর কাছে সরকারি সহায়তা নিতে যাওয়া সম্ভব, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্তRead More