বৈশাখী নিউজ ২৪
সিলেটে ২৪০০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইয়াবার বড় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রোববার রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবারRead More
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিক জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলেRead More
শান্তিগঞ্জে বজ্রপাতে ধান কাটার ৩ শ্রমিক আহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে ছেন পাবনা থেকে আসা তিন ধান কাটা শ্রমিক (বেপারী)। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওরে এই বজ্রপাতের এই ঘটনা ঘটে। আহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া এলাকার আরিফ মিয়া (৩৫), মুত্তালেব (৩৫) এবং সুহেল মিয়া। আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখের শুরুতে পাবনা থেকে ধান কাটার শ্রমিক হিসেবে দরগাপাশার আক্তাপাড়া গ্রামের ফরহাদ মিয়ার বাড়িতে আসেন আরিফ মিয়া, মুত্তালেব ও সুহেল মিয়া। প্রতিদিনের মত আজও খাই হাওরে ধান কাটতে যান তারা।Read More
নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকছুদ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন হাওড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মকছুদ আলী নিজের বাড়ির পাশের হাওরে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মকছুদ আলী নোয়াগাঁও গ্রামের মৃত সাবুর মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। এ ঘটনায় নোয়াগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়েRead More
কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, ভেঙ্গে পড়েছে ১৭টি বিদ্যুতের খুঁটি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলান উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। গত রোববার সন্ধ্যার পর টানা ১৫ ঘন্টা বিদ্যুতহীন ছিল কমলগঞ্জ। ঝড়ে গাছ উপড়ে পড়ে পল্লী বিদ্যুত কমলগঞ্জ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় ১৫০টি স্থানে বিদ্যুত লাইন ছিড়ে গেছে এবং ১৭ টি খুঁটি ভেঙ্গে পড়েছে। ঝড়ে পৌরসভা, আলীনগর, শমসেরনগর,মুন্সীবাজার, পতনঊষার, আদমপুরসহ বিভিন্ন এলাকায় আংশিক বিধ্বস হয়েছে শতাধিক ঘর।গত রোববার সন্ধ্যায় কাল বৈশাখীঝড় বয়ে যায়। শেষ খবর পর্যন্ত বিভিন্নRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে লবীব আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউরRead More
সিকৃবিতে ‘ফিসারিজ কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমাদের অর্থনীতি, পুষ্টি এবং জীবিকায় মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্লু ইকোনমি বা সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আমাদের দেশের মৎস্যখাতের সাফল্য, সম্ভাবনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘ফিসারিজ কার্নিভাল ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেনRead More
দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: বেসামরিক বিমান চলাচলা কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময় নিরাপত্তা বলয়ে আবদ্ধ থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ। জানা গেছে, পুলিশ সদর দফতর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। বিমানবন্দরেরRead More
ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে। সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। সংস্থাটি জানায়, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটেরRead More
মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, জেলা জুড়ে বিদ্যুৎ বিপর্যয়
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে জেলার বিভিন্ন উপজেলার ২২৫ স্থানে ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার, ভেঙে পড়েছে ১৯টি খুঁটি। ফলে বিস্তীর্ণ গ্রামাঞ্চল অন্ধকারে ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সরেজমিনে কমলগঞ্জ, রাজনগরসহ কয়েকটি এলকায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ বার কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে। এতে অসংখ্য স্থানে গাছ পড়ে বিদ্যুৎ-এর তার ছিঁড়ে যায়। কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ওপর বিশাল গাছ পড়ে লাইন ছিঁড়ে গেছে, এসময় তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়, শমশেরনগর বাজারে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নেরRead More


