বৈশাখী নিউজ ২৪
সিলেটে শান্তি ও সম্প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের এই ত্রি-স্মৃতি বিজড়িত দিনটি আমাদের কেবল উৎসবের উপলক্ষ নয়, বরং আত্মশুদ্ধির এক মহান বার্তা দেয়। আজকের অশান্ত পৃথিবীতে বুদ্ধের ‘অহিংসা পরম ধর্ম’ বাণীটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি শিখিয়েছেন যে, হিংসা দিয়ে কখনও হিংসাকে জয় করা যায় না, বরং মৈত্রী ও করুণা দিয়েই একে জয় করতে হয়। তিনি আরো বলেন, আমরা যারা সদ্ধর্মের অনুসারী, আমাদের দায়িত্ব হলো বুদ্ধের সেই মধ্যপন্থা অনুসরণ করা। লোভ, দ্বেষ এবং মোহRead More
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন এবং জনসাধারণকে এগিয়ে আসতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো। তিনি শুক্রবার (১লা মে) বিকেলে সিলেট নগরীর দরগাগেইস্থ মুসলিম সাহিত্য সংসদ হলরুমে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যেRead More
সিলেটে হকার্স সমিতির পথসভা
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত এই সভায় হকার্সদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। পথসভায় সভাপতির বক্তব্যে মো. আব্দুল কুদ্দুস সংবাদপত্রের মালিকপক্ষের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যেসব পত্রিকা বছর পূর্তিতে সংবাদপত্র হকার্সদের যথাযথ মূল্যায়ন করবে না এবং হকার্সদের কল্যাণ ফান্ডে অনুদান প্রদান করবে না, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সদস্যরা সেই সব পত্রিকা বিক্রি করা থেকে বিরত থাকবে। সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এইRead More
সিলেটে মহানগর শ্রমিক কল্যাণের বর্ণাঢ্য র্যালী
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও শ্রমিক কল্যাণের মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের রক্ত ও ঘামে সভ্যতা গড়ে উঠে, সচল হয় দেশের অর্থনীতি। কিন্তু দিন শেষে তারাই দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। কারণ প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবি ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ব্যতিত শ্রমিকদের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।Read More
২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি ঝরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার। শনিবার (২ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এতে আরো বলা হয়েছে, সিলেটে ৭৫ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৬১ মিলিমিটার, দিনাজপুরে ৫৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৭, কুড়িগ্রামের রাজারহাটে ৪৫, রাজশাহীতে ২৯, নীলফামারীর ডিমলায় ২০, বগুড়ায় ১৯, রংপুরে ১৫, নোয়াখালীর মাইজদিকোর্টে ১২, সিরাজগঞ্জের তাড়াশ ও কক্সবাজারের আমবাগানে ১১, চট্টগ্রামের ১০, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও টাঙ্গাইলে ৯ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৮ মিলিমিটার, ঢাকা ও ফেনীতে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়াRead More
সিলেট সীমান্তে ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব পণ্যের মূল্য প্রায় ৪৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপি’র সদস্যরা অংশ নেন। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দকৃতRead More
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার ভারতীয় চকলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় চেকপোস্টে ডিউটির সময় যাত্রীবাহী এসএস পরিবহন (মিতালী পরিবহন) নামের একটি বাস থামানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৭৮১। এ সময় বাস থেকে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে এসআই বিদ্যুৎ পুরোকায়স্থ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। পরে বাসে থাকা যাত্রীদের উপস্থিতিতে তল্লাশিRead More
সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার (২ মে) বেলা ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন এবং বিকেল ৫টার দিকে ক্রীড়াঙ্গনের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেRead More
বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। এতে করে দৈনিক ৫৫ থেকে ৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। শুক্রবার (১ মে) রাত ১০টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এতে উত্তরাঞ্চলে লোডশেডিং কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি গতকাল (শুক্রবার) রাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে এবং জাতীয় গ্রিডে তাRead More
ঢাকা-সিলেট ডবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা যোগাযোগব্যবস্থার উন্নয়নকল্পে ব্যাপক পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রুটে ডবল লাইন চালু করা হবে। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সিলেটের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ এই অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেন যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডবল লাইন চালু করা হবে। এ ছাড়াও সিলেটের কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থারRead More


