বৈশাখী নিউজ ২৪
মৌলভীবাজারে সাড়ে ৫ ঘণ্টা পর সচল সড়ক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টায় দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে লাউয়াছড়া বনের ‘গাড়িভাঙা’ এলাকাসহ সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহনRead More
পানিতে তলিয়ে গেছে বোরো ফসল, সুনামগঞ্জে কৃষকদের হাহাকার
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বোরো ফসল বুকসমান পানিতে নেমে কিংবা নৌকা ভাসিয়ে কৃষকেরা ধান কেটে খলায় তুলছেন। কিন্তু রোদের অভাবে সেই ধান শুকানো যাচ্ছে না। খলাতেই ভিজে নষ্ট হচ্ছে ফসল। কেউ কেউ ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করছেন। ঘরে উগারভরা ধান নেই, দিন দিন নিঃস্ব হচ্ছেন কৃষকেরা। হাওরপাড়ে দাঁড়িয়ে ডুবে যাওয়া ক্ষেতের দৃশ্য দেখে শুধুই কাঁদছেন। কৃষকদের ভাষ্য, মৌসুমের শুরুতেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয়। পরে টানা ভারী বর্ষণে ফসল তলিয়ে যায়—এমন পরিস্থিতি আগে দেখেননি তারা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে হারভেস্টার ব্যবহার অচল।Read More
সিলেট-সুনামগঞ্জসহ ৪ জেলায় বন্যার আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন দিনের অতিভারি বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারসহ উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার (২ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারি এবং দেশের অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার অঞ্চলে মাঝারিRead More
সিলেটে বন্যা মোকাবিলায় সহায়তা পেল ২৭০০ পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হাওরাঞ্চলে আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গত বুধবার (২৯ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল ও উত্তর রণিখাই ইউনিয়ন; কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ও বড় চতুল ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউনিয়নের মোট ২৭০০টি পরিবারে এই সহায়তা দেওয়া হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে ১০৫০ পরিবার, কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নে ৬০০ পরিবার ও গোয়াইনঘাট উপজেলার ৩টি ইউনিয়নে ১০৫০টি পরিবার এই সহায়তা পান।Read More
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল আজিজকে সাধারণ সভায় আহবায়ক করে সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হলেন, আম্বরখানা বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, সদস্য মো: সামছুল আলম, হাজী মো: রইছ আলী, আমির হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহমান দুদু, কিবরিয়া হোসেন নিজুম, মোহাম্মদ আলী আকিক, খালেদ আহমদ। এর পূর্বে সাধারণ সভায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো:Read More
গোয়াইনঘাটে ভেঙে হেলে রয়েছে লালটিকির ব্রিজ, হাজারো মানুষের ঝুঁকি নিয়ে চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লালটিকির ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার ও পুনর্নির্মাণের অভাবে ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় হাজারো মানুষকে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় লালটিকির ব্রিজটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তবে বছরের পর বছর ধরে কোনো সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় বর্তমানে সেতুটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর বেশ কয়েকটি অংশ ভেঙে নদীর পানির দিকে হেলে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ সেতুর ওপরRead More
মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। বার্তায় বলা হয়, ভিজিটর ভিসা বা বি১/বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়। এর মধ্যে রয়েছে চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা, ব্যবসায়িক সভা কিংবা সম্মেলনে অংশগ্রহণ করা। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা এই ভিসার আওতায় অনুমোদিতRead More
দেশের চার বিভাগে অতিভারি বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার বিভাগের ৩২ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারি বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারি থেকে অতিভারি বর্ষণেরRead More
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম। শনিবার (২ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়। ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি পদে মনোনয়পত্র দাখিল করেন প্রার্থীরা। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিRead More
ভাসানী-ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর মুহাম্মদ আতাউল গণি ওসমানী’র জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবীতে ২ মে শনিবার সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে সামনে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মেরাজ মিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জাহিদ নুর, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক মাষ্টার মোঃ সুলতান চৌধুরী, জহিরRead More


