বৈশাখী নিউজ ২৪
ওসমানীনগরে ছিনতাইকারীর কবলে স্কুল শিক্ষিকা, এক মাসে একাধিক ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার খাশিকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাল্গুনী ভট্টচার্য স্কুলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। সিসিটিভি ক্যামেরাও এই ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ে। জানা যায়, গত বুধবার (৬ মে) সকাল ৯টার দিকেকদমতলা-সুরতপুর রোডের বুরামপুর এলাকায় দুই ছিনতাইকারী তাঁর পথরোধ করে। তবে পেছন থেকে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত টমটম চলে আসায় ছিনতাইকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। এতে অল্পের জন্য রক্ষা পান ওই শিক্ষিকা। তবে ভয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি শিক্ষিকা ফাল্গুনী। এ বিষয়ে তিনি বলেন, আমি স্কুলে যাওয়ার পথে দুই ছিনতাইকারী আমার পথরোধ করে। পরে পেছন থেকেRead More
ছাতকে বিষপ্রয়োগে ১২০০ মোরগ হত্যা, খামার মালিকের আর্তনাত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগে প্রায় ১২০০ মোরগ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে খামার মালিকের আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী খামার মালিক মো. হুশিয়ার আলী ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, হুশিয়ার আলী তার বসতঘরের দ্বিতীয় তলায় প্রায় ২০০০টি বাউন কক জাতের মোরগ নিয়ে খামার পরিচালনা করছিলেন। ৬ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি খামার পরিদর্শনের পর ঘুমাতে যান। পরদিন সকাল ৬টারRead More
ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে। ২৮ মেRead More
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সহায়তার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে রয়েছে। এ পরিস্থিতিতে প্রণালিটিতে আটকে আছে প্রায় ১ হাজার ৬০০ জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেও বৃহস্পতিবার (৭ মে) হরমুজ প্রণালি ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা এবং সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবাRead More
দেশে নতুন পাঁচ উপজেলা গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নতুন করে আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’। এ ছাড়া বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল। দেশে বর্তমানে মোট ৪৯৫টিRead More
হজযাত্রীদের জন্য এবার নতুন নিয়ম জারি করলো সৌদি সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ (নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত) সেবন করেন, তাদের জন্য এবারের হজ মৌসুমে নতুন এক নিয়ম জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন। এসএফডিএ জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগাম ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহRead More
ইসলাম ও বিশ্বায়নে শ্রমজীবী মানুষ
মুহাম্মদ মনজুর হোসেন খান: ১২৫ বছর আগে ১৮৮৬ সালে ও বিশ্বের দেশে দেশে শ্রমিকদের শ্রমের মূল্য ছিল খুব কম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ১২ ঘণ্টা শ্রম দিয়েও শ্রমিকরা উপযুক্ত মজুরি পেত না। অনেক শ্রমিক পরিবারের শিশুসন্তান পিতাকে চিনতে পারতো না। কারণ শিশুটি যখন ঘুমিয়ে থাকতো পিতা কর্মস্থলে চলে যেত, পিতা যখন ঘরে ফিরতো তখন শিশুটি আবার ঘুমিয়ে পড়তো। সাপ্তাহিক ছুটির দিনে অনেক শিশু তার মায়ের পাশে বসা পিতার দিকে এমনভাবে তাকাতো যেন এই পুরুষ মানুষটি বাইরের মানুষ। ১২ ঘণ্টা শ্রম দিয়ে শ্রমজীবীদের স্বছন্দে সচ্ছলভাবে সংসার চলতো না। কিন্তু কেউ প্রতিবাদRead More
ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি
বৈশাখী নিউজ ডেস্ক: ইউক্রেন সংঘাতে রাশিয়ার পক্ষে যোদ্ধা সংগ্রহে প্রতারণামূলকভাবে মানুষ পাঠানোর অভিযোগে বাংলাদেশের একটি ভ্রমণসেবা প্রতিষ্ঠানসহ কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার আওতায় আসা বাংলাদেশি প্রতিষ্ঠানটি হলো ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড টুরস লিমিটেড। মানবপাচার ও প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই অভিযোগে আরও ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাংলাদেশিদের প্রতারণা ও শোষণের জন্য দায়ী ড্রিম হোম ট্রাভেলস। রাশিয়ার ড্রোন উৎপাদনে বাধা সৃষ্টি এবং অভিবাসীদের প্রতারণার মাধ্যমেRead More
ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে আনলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। বুধবার (৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে দেশে ফিরিয়ে আনার পর বুধবারRead More
ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এক ভিডিও বার্তায় হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জ্বা বা বিদ্যুৎ ব্যবহার নাRead More


