বৈশাখী নিউজ ২৪
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার (৮ মে) বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ। সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারী মুর্শেদা আক্তারের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমূখ। অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমিRead More
ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে পাকিস্তান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান সরকারের অর্থায়নে এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষায় নতুন সুযোগ তৈরি হচ্ছে। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে আবদেন শুরু হয়েছে, যা চলবে ১০ জুন পর্যন্ত। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানায়, যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি পর্যায়ে পাকিস্তানের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, আবাসন সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। এছাড়া পাকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আবেদনকারীকেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৬-২৭ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষে ভর্তি শুরু হচ্ছে রোববার (১০ মে)। ওই দিন সকাল ৯টায় কলেজের প্রশাসনিক ভবনে এই ভর্তি কার্যক্রম শুরু হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কমিটি জানায়, ভর্তির জন্য নির্বাচিত মেধা তালিকায় (সাধারণ র্যাঙ্ক) মেধাক্রম ১ থেকে ১৯৮, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় মেধাক্রম ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সন্তান কোটায় মেধাক্রম ১ থেকে ৩ ও চা শ্রমিক সন্তান কোটার মেধাক্রম ১ পজিশনধারীরা ভর্তির জন্য উপস্থিত থাকবেন। ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তিRead More
সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেট কার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমি দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিষ্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছি। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকাRead More
ছাতকের জাউয়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের জাউয়া বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই গ্রামের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিলো। জমি নিয়ে কথা কাটাকাটির জেরে খিদিরকাপন ও জাউয়া গ্রামের মানুষের মাঝে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। পরে রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে জাউয়া বাজারে সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনেরRead More
কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে এক প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলার সময় নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। গত মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর চাচা ফখরুল ইসলাম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়ারপাড় গ্রামের এজমালRead More
বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কর্মসংস্থানের নতুন গন্তব্য হিসেবে ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগালের প্রতি বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। দেশটিতে শ্রমিক সংকট তীব্র হওয়ায় বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে পর্তুগালে নির্মাণশিল্প, কৃষি, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন এবং কারখানা খাতে সবচেয়ে বেশি কর্মীর চাহিদা রয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাতেও বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, কর্মী সংকট, অর্থনৈতিক অগ্রগতি এবং সরকারের সহায়ক নীতির কারণে পর্তুগাল বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষ বাংলাদেশিRead More
এবার যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে ইরানে গেল তিন ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করে ইরানের তিনটি খালি তেলের ট্যাংকার অবশেষে নিজ দেশে ফিরে গেছে। শুক্রবার (৮ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ট্যাংকার ট্র্যাকার্স’ এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গত দুই দিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহার করে ট্যাংকারগুলো সফলভাবে ইরানি জলসীমায় প্রবেশ করে। স্যাটেলাইট ছবিতে ইতিমধ্যে দুটি ট্যাংকারকে শনাক্ত করা গেছে। অন্যদিকে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদিRead More
মাদক পাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান
বৈশাখী নিউজ ডেস্ক: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার ও মাদক–সম্পর্কিত অর্থপাচার প্রতিরোধে পারস্পরিক তথ্য বিনিময় এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদানেরRead More
ফেঞ্চুগঞ্জে ঢালাই শেষ হতেই ধসে পড়ল কোটি টাকার সেতু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ঢালাইয়ের পরপরই দুমড়ে-মুচড়ে ধসে পড়েছে নির্মাণাধীন ৬০ ফুট দীর্ঘ একটি সেতুর পুরো অংশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুড়িকান্দি গ্রামের একটি খালের ওপর নির্মাণাধীন সেতুর স্ল্যাব ঢালাইয়ের কাজ চলছিল বৃহস্পতিবার। দুপুরের দিকে ঢালাই কাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে পুরো সেতুর অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঢালাই কাজে বাঁশ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ধসের ঘটনা ঘটেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পেরRead More


