বৈশাখী নিউজ ২৪
সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধানবাহী ট্রলির ধাক্কায় আবিদ আল হাসান (১০) নামে এক মাদরাসার পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আবিদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে। সে রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে আবিদ। শনিবার সকালে সাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে আক্তাপাড়া মিনাবাজারে যায় সে। বাজার থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসাRead More
আজ বিশ্ব মা দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: মা- এই ছোট্ট শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর মমতা, ভালোবাসা আর ত্যাগের গল্প। সন্তানের সুখের জন্য নিজের সব কষ্ট হাসিমুখে সহ্য করা মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতেই আজ বিশ্ব মা দিবস পালিত হচ্ছে দেশে-বিদেশে। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালন করা হয় মা দিবস। বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন অনেকে। কেউ মাকে ফুল দিচ্ছেন, কেউ উপহার, আবার কেউ শুধু একটু সময় কাটিয়েই মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন। মা দিবস শুধু একটি বিশেষ দিন নয়, এটি মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাRead More
হামে ৩৫০ শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ। শনিবার (৯ মে) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বেশ কিছু জরুরি দাবি জানান, হামকে অবিলম্বে ‘মহামারি’ ঘোষণা করা এবং দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা। ৩৫০-এর অধিক শিশু মৃত্যুর জন্য দায়ী হিসেবে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিশ্চিত করা।Read More
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ পদে নিয়োগ, আবেদন শুরু ১৪ মে
বৈশাখী নিউজ ডেস্ক: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ২০২৬ সালের জন্য ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ১৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। এ পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (আনসার ভিডিপি উন্নয়নRead More
সিলেটে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আকাশ ওরফে আপন(৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মো. নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ (২২)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়- গত ২৮ জানুয়ারি বিকালে সিলেটের এয়ারপোর্ট থানাধীন নগরীর গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডের একটি দোকানে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে প্রবেশ করে। এসময় মহিলা সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্যRead More
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী ও অপরজন ১৩ বছরের কিশোর। শনিবার (৯ মে) বিকালে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জালালপুর বাজারে ট্রাকচাপায় কিশোর নিহত হয়েছে। সে স্বাদ কোম্পানিতে চাকরি করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে জালালপুর বাজারে ব্রিজের উত্তরপাশে ট্রাকচাপায় তুহিন আহমদ নামের ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রামে। ঘটনার পর ট্রাকের চালককে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে,Read More
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার দাস মারা গেছেন। শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, শুক্রবার (৮ মে) সকালে সিলেট নগরীর নিজ বাসা থেকে প্রাত্যহিক ভ্রমণে বের হলে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায়তিনি মৃত্যুবরণ করেন। গুণী এই শিক্ষকের প্রয়াণে জগন্নাথপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁরRead More
জগন্নাথপুরের অজান্তা আবারও লন্ডনের কাউন্সিলর নির্বাচিত
প্রবাস ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজন্তা দেবরায় লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহামে আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবারপার্টির প্রার্থী হিসেবে গত ৭ মে তিনি বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালে উপ নির্বাচনে প্রথম বারের মতো একজন বাঙালি হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জোর্তিময় দেবরায় ও গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ট কন্যা। অজান্তা দেবরায়ের পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, তিনি দেশে থাকাবস্হায় ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। সিলেট মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থী হিসেবে পড়ালেখাকালীনRead More
বালাগঞ্জের ফরহাদ এখন বৃটেনের মেয়র
নুরুল হক শিপু, যুক্তরাজ্য: ব্রিটিশ রাজনীতির আকাশে নতুন এক ইতিহাসের নাম এখন ফরহাদ হোসেন। সিলেটের বালাগঞ্জ থেকে উঠে আসা এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক লন্ডনের স্থানীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়ে সৃষ্টি করেছেন অনন্য মাইলফলক। লেবার পার্টির মনোনয়নে মেয়র নির্বাচিত হয়ে তিনি হয়ে উঠেছেন যুক্তরাজ্যের মূলধারার কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে যুক্তরাজ্যে একযোগে স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় রাত ১০টায়। শুক্রবার সকাল থেকে ভোট গণনা মুরু হয় বিকেলে ফলাফল ঘোষণার পর মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে ওঠে সমর্থকদের মুখ। ভোটযুদ্ধেRead More
ফের টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুৎফুর রহমান
প্রবাস ডেস্ক: পূর্ব লন্ডনের রাজনৈতিক আকাশে আবারও উচ্চারিত হলো এক পরিচিত নাম লুৎফর রহমান। অভূতপূর্ব জনসমর্থনের জোয়ারে ভেসে তিনি পুনরায় নির্বাচিত হলেন টাওয়ার হেমল্যাটসের নির্বাহী মেয়র পদে। এই বিজয় কেবল একটি নির্বাচনী জয় নয়, এটি জনআস্থা, নেতৃত্বের দৃঢ়তা এবং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক শক্তিমত্তার এক অনির্বাণ ঘোষণাপত্র। জনতার অকুণ্ঠ ভালোবাসা ও আস্থার দীপ্ত সাক্ষর রেখে তিনি চতুর্থবারের মতো মেয়রের আসনে অধিষ্ঠিত হলেন। তার বিজয়ের ব্যবধান এতটাই বিস্ময়কর যে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই একে বলা হচ্ছে ‘দ্বিগুণ ভোটের মহাজয়’। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন লেবার পার্টির সিরাজুল ইসলামকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে লুৎফুর রহমান যেনRead More


