বৈশাখী নিউজ ২৪
সিলেটে ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে মিলবে টিসিবির পণ্য
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নিয়ে সিলেটসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল। সোমবার (১১ মে) থেকে নগরীর ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে টিসিবির ৩টি পণ্য। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১১ মে) ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত বাকি ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজারRead More
শাবির লেকে ৫ হাজার মাছের পোনা অবমুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লেকে ৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টায় আইআইসিটি ভবনের সামনের লেকে পোনা অবমুক্তকরণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার তত্ত্বাবধানে বিভিন্ন লেকে রুই, কাতলা, পাঙ্গাস, গ্রাস কার্প, শিং ও মাগুরসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। Views: 167
সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য পিএইচডি ফেলোশিপ দেবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হওয়া বা অধ্যয়নরত গবেষকদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর আওতায় এ ফেলোশিপ প্রদান করা হবে। গত ৬ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী যোগ্য গবেষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১০ মে এবং চলবে ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথমRead More
হরমুজ প্রণালিতে সাবমেরিন ‘ডলফিন’ মোতায়েন করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ মোকাবিলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশেষ সাবমেরিন বা ডুবোজাহাজ মোতায়েন করেছে ইরান। এই ডুবোজাহাজগুলো ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে পরিচিত। রোববার (১০ মে) দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তলদেশে এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় অবস্থান করতে সক্ষম। বিদ্যমান হুমকি ও অপারেশনাল প্রয়োজন অনুযায়ী এগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে। এই ডুবোজাহাজগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, এরা সমুদ্রের তলদেশে লুকিয়ে থেকে নিঃশব্দে শত্রুপক্ষের জাহাজ শনাক্ত করতে ও প্রয়োজনে তাRead More
সিলেটে ৫০ লাখ টাকা ছিনতাই ঘটনার প্রতিবাদে মানবববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার, চৌহাট্টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ ছিনতাইয়ের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরওRead More
সিলেটে একদিনে ৫০ হাজার মানুষের অংশগ্রহণে খাল খনন এবং ১০ লাখ বৃক্ষরোপণ করা হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটে একদিনে অন্তত ৫০ হাজার মানুষ খাল খনন কার্যক্রমে অংশ নেবে এবং সিলেট জেলায় একদিনে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এ জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কোন খাল কোথায় খনন করা হবে এবং কোথায় বৃক্ষরোপণ করা হবে, তা এক সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে হবে। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এমনটি জানান। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানRead More
জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে আনাস আলী (১৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আনাস আলী জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনাস আলী গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে অনিয়মিত থাকতেন এবং অধিকাংশ সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। রোববার সকালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সংলগ্ন দক্ষিণ পাশের একটি বন্ধ টিনশেড ঘরেRead More
ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মানবপাচারের সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্সি বিষয়ে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এ বিষয়ে জরুরি ব্যাখ্যা দেওয়া হয়েছে। রোববার (১০ মে) মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, মানবপাচারের অভিযোগে আলোচিত এজেন্সিটির নাম ড্রিম হোম ট্রাভেলস। এটি ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের’ নয়। ২০২৫ সালের ২৮ জানুয়ারি “রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের পর তদন্ত করে দেখা যায়, ড্রিম হোম ট্রাভেলস-এর ট্রাভেল এজেন্সি সনদের মেয়াদ ২০২১ সালের ৩Read More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশু এবং হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ৬৫টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যাRead More
বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত মায়মুনা আক্তার উপজেলার সরোয়ালা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। পরিবার সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বেরিয়ে ছিলো মায়মুনা। দুপুর ১২টার দিকে খোঁজ করলে, কোথাও পাওয়া যাচ্ছিলনা তাকে। এক পর্যায়ে শিশুটির মা বাড়ির পুকুরে গিয়ে দেখতে পান, পুকুরে ভাসছে সে। এসময় দ্রুত উদ্ধার করে সিলেট নর্থইষ্ট হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসিRead More


