জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে আনাস আলী (১৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আনাস আলী জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনাস আলী গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে অনিয়মিত থাকতেন এবং অধিকাংশ সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
রোববার সকালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সংলগ্ন দক্ষিণ পাশের একটি বন্ধ টিনশেড ঘরে স্থানীয়রা তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed