Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। মঙ্গলবার (১২ মে) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেট থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০ জন ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া এম এ জি ওসমানী মেডিকেলRead More


সরকারিভাবে শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেওয়া হবে। সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের শর্ত ও সুযোগ-সুবিধা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ নামক প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এই কর্মীদের নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে যাওয়া এই কর্মীদের থাকা, চিকিৎসা এবং বিমান ভাড়ার খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সবRead More


পঞ্চগড়ে শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সচেতন নাগরিক কমিটির আয়োজনে সোমবার (১১ মে) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান, সাংবাদিক এমএ বাসেদ, সোহরাব আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।Read More


সিলেট নগরীতে বসবে ৫টি অস্থায়ী পশুর হাট, সিসিকের দরপত্র আহ্বান

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ৫টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিকের পক্ষ থেকে এই অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। সোমবার (১১ মে) বিকালে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিসিকর প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব। অস্থায়ী পশুর হাটগুলো হলো- দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার (তেমুখী সংলগ্ন খালি জায়গা), শহরতলীল মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি মাঠ, শাহপরান বাজার সংলগ্ন খালি জায়গা ও সিলেট সিটি করপোরেশনের মালিকানাধিন তেতলীর এসফল্ট মাঠ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,Read More


লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সংঘটিত এ হামলায় তাদের সঙ্গে আরও এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত বাংলাদেশিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অবস্থান করছিলেন অথবা আশপাশে কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, একই দিনে জিবদিনRead More


গোলাপগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলার পৌরশহরস্থ নুর ম্যানশনে সম্মুখে গোলাপগঞ্জ উপজেলা ফারিয়ার সভাপতি আনওয়ার হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকাদক্ষিনের ফারিয়ার সভাপতিত্বে আবু মুসার সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা ফারিয়ার সদস্য টিপু সুলতান, গোলাপগঞ্জ ফারিয়ার সাধারণ সম্পাদক আওয়ার আহমদ, ঢাকাদক্ষিণ ফারিয়ার অর্থ বিষয়ক সম্পাদক সুমন আহমদ, হামিদ আহমদ, রাকিব আহমদ প্রমুখ। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতRead More


আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি: গ্যাস কূপ খনন করতে গিয়ে দুই দফা ব্লোআউট বা বিস্ফোরণের শিকার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গ্যাসক্ষেত্রের টেংরাটিলায় দুই দশক পর আবারও গ্যাস অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সরকার। বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব তেল গ্যাস অনুসন্ধান কো¤পানি বাপেক্স এই অনুসন্ধান করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ২০১৬ থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে নাইকোর সঙ্গে বাপেক্সের দীর্ঘদিনের আইনি জটিলতা নিস্পত্তি হওয়ার পর টেংরাটিলায় নতুন করে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বাংলাদেশের তেল গ্যাস খনিজ স¤পদ কর্পোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক জানিয়েছেন, টেংরাটিলায় প্রাথমিকভাবে দুটি কূপ খননের পরিকল্পনা হয়েছে এবং বাপেক্স ডিপিপি বা প্রকল্প প্রস্তাবRead More


সিলেটে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সোমবার (১১ মে) সকাল ১০টায় রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। টিসিবি জানায়, সিলেট নগরীতে মোট ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল এই তিনটি পণ্য বিক্রি করা হবে। আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতিত প্রতিদিন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯Read More


জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে লাবণী রানী বিশ্বাস (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে ভাসুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছে। লাবণী রানী বিশ্বাস মাদারখাল গ্রামের অন্নদা বিশ্বাসের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, মাত্র আট মাস আগে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের খাশেরা গ্রামের এক ওমান প্রবাসীর সাথে সনাতন ধর্মীয় রীতিতে তার বিয়ে হয়। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই তারRead More


সিসিকের ৭ স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় পরিচালিত একটি নগর মাতৃসদন ও ছয়টি নগর স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নগর ভবনে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রগুলো সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিসিকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.Read More