সিলেটে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।
সোমবার (১১ মে) সকাল ১০টায় রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টিসিবি জানায়, সিলেট নগরীতে মোট ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল এই তিনটি পণ্য বিক্রি করা হবে। আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতিত প্রতিদিন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো।
টিসিবি জানায়, ১৩০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হচ্ছে এসব ট্রাকে। প্রতি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল নিতে পারবেন।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed