Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপি’র আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সীমান্তবাসী জানান, উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিসহ ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে খাদেমুল হক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুকRead More


মৌলভীবাজারে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তাওহীদ মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তাওহীদ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাওহীদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার মধ্য মুসলিমবাগ এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে বলে জানা গেছে। র‌্যাব-৯ জানায়, গত ১১ মে সকালে ভুক্তভোগী তার এক স্বজনকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গল শহরেরRead More


ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যমৃত্যু, কবে মারা গেছে

প্রবাস ডেস্ক: ওমানের মুলাদ্দা নামে এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ১২ মে, মঙ্গলবার রাতে। পরদিন ১৩ মে (বুধবার) সকালে ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ি থেকে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বান্দারাজার পাড়া এলাকার আব্দুল মজিদের চার ছেলে— রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চারRead More


হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী ১৪২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।  ১৪ জন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এইRead More


মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি ছয়তলা ভবন থেকে শুকলা সেন (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ভবনের একটি কক্ষে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জানা যায়, নিহত শুকলা সেন অঞ্জন সেন ও লক্ষী রানী সিনহা দম্পতির বড় মেয়ে। তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ওই বাসায় একাই বসবাস করতেন। পাশাপাশি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপসনিস্ট হিসেবেRead More


সুনামগঞ্জে ২দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা শহরে গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুই দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এতে সামিয়ক ভোগান্তিতে পরবেন ৪ হাজার ২০০ গ্রাহক। গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমে লি.-এর আবিকা প্রধান মেহেদী হাসান। তিনি বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের স্বার্থে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে আবার গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।Read More


চলন্ত ট্রেনে আগুন, সিলেটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উদয়ন এক্সপ্রেস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা। বুধবার (১৩ মে) রাত ১০ টায় সিলেট রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সুরমার শিববাড়ি পারাইরচক এলাকায় যাওয়ার পর ইঞ্জিনে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। বিপদ আঁচ করতে পেরে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। অবশ্য তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দিলে যাত্রীদের অনেকে ট্রেন থেকেRead More


২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবারকে পেনশন স্কিমে আনার নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সর্বজনীন পেনশন স্কিম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের প্রতিটি থেকে অন্তত একজন সদস্যকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে অর্থ মন্ত্রণালয়ে নিজের সভাকক্ষে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পেনশন স্কিমকে আরও আকর্ষণীয় ও জনবান্ধব করতে শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর বিষয়েও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। পাশাপাশি নমিনিদের জন্য আজীবন পেনশন সুবিধা বিবেচনা এবং প্রগতিRead More


কৃষি ও পর্যটন খাতে ৯ হাজার কর্মী নিবে ইতালি

বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গেজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। দেশটির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ এপ্রিল সিদ্ধান্তটি অনুমোদিত হলেও আনুষ্ঠানিকভাবে গত ৬ মে তা প্রকাশ করা হয়। গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামালRead More


জুলাই থেকে বন্ধ হচ্ছে ব্যাংকবহির্ভূত ৫ আর্থিক প্রতিষ্ঠান

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রাথমিক অনুমোদন সাপেক্ষে দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আগামী জুলাই থেকে বন্ধ বা অবসায়নের প্রক্রিয়ায় যাচ্ছে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ধাপে ধাপে গুটিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক দুরবস্থায় থাকা কয়েকটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার পর অবসায়নের প্রক্রিয়া শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এফএএস ফাইন্যান্স, ফারইস্টRead More