Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং লিড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের বিশেষ দিক ছিল স্টুডেন্ট ব্যাংকিং এ প্রথমবারের মতো কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি। “আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি এলাকায় একটি র‍্যালি বের হয়। র‍্যালিRead More


সুনামগঞ্জে পরীক্ষার দিন অনুপস্থিত ১২ শিক্ষককে শোকজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক পরীক্ষা চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনটি বিদ্যালয়ের ১২ জন শিক্ষককে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বিদ্যালয়গুলো পরিদর্শনে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি ও প্রতিষ্ঠান তালাবদ্ধ দেখতে পান। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আকস্মিকভাবে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সে সময় বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলার কথা থাকলেও তিনি বিদ্যালয়গুলো তালাবদ্ধ পান। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষককেRead More


গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস ওই হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ খুনের ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছিল।Read More


ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। তবে এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা।Read More


২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি সমমান পরীক্ষা ৭ জানুয়ারি ও এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। তা দ্রুতই প্রকাশ করা হবে। সেশনজট নিরসনRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তRead More


পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন কড়াকড়ি আরোপ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সরকারি ছাড়পত্র ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ কোনও পশু জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হতে পারে। নতুন এই বিধিনিষেধ ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়াRead More


সিলেটে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুইপার কলোনির সামনে একটি ভাড়া বাসায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব-৯। বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ জানায়, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুইপার কলোনির একটি ভবনের সামনে ভাড়া নেওয়া কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার আসর বসিয়েছে। পরে রাত প্রায় ১০টা ২৫ মিনিটে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৬ জনকে আটক করা হলেও আরও ৮Read More


শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন। অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে। সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্তRead More


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে এ লাউঞ্জের উদ্বোধন করা হয়। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এটি পূবালী ব্যাংকের প্রথম ডমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ যা মূলত সিলেট-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য প্রিমিয়াম সেবা নিশ্চিত করবে। ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক ও নান্দনিক পরিবেশে সাজানো পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসন ব্যবস্থা। ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যেRead More