বৈশাখী নিউজ ২৪
প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের খাবার বিতরণে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা শৈথিল্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেবে সরকার। শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই জরুরি নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের গত ১৩ মে জারি করা এক অফিস আদেশের সূত্র ধরে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বিদ্যালয়গুলোতে সরবরাহ করা খাবার কঠোরভাবে যাচাই করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন উপজেলার সরকারিRead More
সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিক পরিবারের পাশে এসনিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তেলী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত নয় পরিবারের পাশে দাঁড়িয়েছে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)। ভোরে সড়কে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারগুলো যখন দিশেহারা, তখন এই সংগঠনের সহযোগিতা তাদের মুখে ফুটিয়েছে একটুখানি আশার আলো। মানবিক এই উদ্যোগে ভরসা খুঁজে পেল স্বজনরা। গত ৩ মে নগরীর আম্বরখানা থেকে লালাবাজারে কাজে যাওয়ার পথে নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নয়জন শ্রমিক প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন দুই নারী শ্রমিক এবং একই পরিবারের দুই ভাই। জীবিকার একমাত্র ভরসা হারিয়ে অনেক পরিবার এখন অনিশ্চয়তার অন্ধকারে। শনিবার দুপুরে নগরীর জেলরোডেRead More
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জামায়াত দায়িত্বশীলদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিয়মিত সাংগঠনিক চর্চা, দাওয়াতি কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে কর্মীদের মধ্যে গতি, উদ্যম ও দায়িত্ববোধ বাড়াতে হবে। আমাদেরকে ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাহলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কারণে দেশে ফের গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। বিগত সংসদRead More
সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু সহ সকল নদী খননের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা গত ১৪ মে বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তাগণ আগাম বন্যা মোকাবেলায় বৃহত্তর সিলেটের সুরমা, কুশিয়ারা, বাসিয়া, মনু, জুড়ি, খুয়াই সহ সকাল নদী, খাল ও ছড়া জরুরী ভিত্তিতে খননের জন্য জোর দাবী জানান। বক্তারা বলেন, সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয়Read More
কলহের জেরে হত্যা, পরে স্বামীর লাশ ৬ টুকরো করলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জীবনে একটা পিঁপড়াও মারিনি’ -পুলিশের সামনে কাঁদতে কাঁদতে এমন কথাই বলছিলেন আসমা আক্তার। অথচ তার স্বীকারোক্তিতেই উঠে এসেছে এক বিভীষিকাময় হত্যাকাণ্ডের চিত্র। স্বামীকে হত্যার পর লাশ ৬ টুকরো করে হাড়-মাংস আলাদা করে তিনদিন ড্রামে ভরে রাখেন তিনি। পরে সেই মাংস ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়েন স্থানীয়দের সন্দেহে। শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে আসমাকে আটক করে পুলিশ। তার জবানবন্দি শুনে হতবাক তদন্ত কর্মকর্তারাও। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জিয়া সরদার মালয়েশিয়া প্রবাসী ছিলেন। প্রবাসে থাকাকালে মোবাইল ফোনে পরিচয় হয় আসমার সঙ্গে।Read More
কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লাকে বিভাগ করার দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় কুমিল্লা বিভাগ চেয়ে বিএনপি নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, “এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।” একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অল্প কিছুদিনের মধ্যে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী পথসভা মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছারRead More
সিলেটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, ফার্মেসি সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি ফার্মেসি সিলগালা এবং আরেকটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির প্রতিষ্ঠান ও মুদি দোকানেও জরিমানা আরোপ করা হয়। শনিবার (১৬ মে) দুপুরে সিলেট নগরীতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ মিয়া। অভিযান পরিচালনাকারী কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, নগরীর মধুশহীদ এলাকার আল রায়হান হাসপাতালের ফার্মেসিতে ওষুধ কোম্পানির পক্ষ থেকে চিকিৎসকদের জন্য সরবরাহকৃত ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধRead More
সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, স্বজনদের খুঁজছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় স্বজনদের খুঁজছে পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। জালালাবাদ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় স্থানীয় লোকজন তেমুখি পয়েন্ট এলাকার মুসলিম সুইটমিটের সামনে একজন অচেতন ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তেমুখি পয়েন্টে দায়িত্ব পালনরত দিবাকালীন সিয়েরা ২৩ ডিউটিতে থাকা এএসআই (নিঃ) আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা পুরুষকেRead More
সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) বিকেলে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্ত থেকে তাকে আটক করে। আটককৃত মো. সাগর মিয়া (২০) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে। বিজিবি জানিয়েছে, শুক্রবার বিকেলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সাগর মিয়া মোটরসাইকেলযোগে ভারতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে দেশে ফিরছিল। ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪- এস এর কাছাকাছি বীরেন্দ্রনগর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৯০ পিসRead More
লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, জগন্নাথপুরে একজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে দায়েরকৃত মামলার ৩নং আসামি মালেক খান (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মালেক খান জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের বারিক মিয়ার ছেলে কামরুল মিয়া লন্ডনে যাওয়ার জন্য তানভীর খান, মুহিউদ্দিন খান ও মালেক খানের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ২৫ লাখ টাকারRead More


