বৈশাখী নিউজ ২৪
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ ‘জনস্বার্থবিরোধী’: শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হলে তা চরম ‘জনস্বার্থবিরোধী’ হবে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবেRead More
ফুটপাতে বসার দাবিতে সিলেটে থালা হাতে হকারদের অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে হকাররা রোববার (১৭ মে) দুপুরে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে নগরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক হকার অংশ নেন। তারা সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন। অনেকের হাতে ভাতের থালা এবং দাবি সংবলিত প্ল্যাকার্ড ছিল। এসময় হকাররা বলেন, সারাদিন ব্যবসা করতে না পারলেও বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া হকাররা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময়Read More
হবিগঞ্জে সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। রবিবার (১৭ মে) সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজারসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও রোগীরা বেশি বিপাকে পড়েছেন। শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকায় সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। কোনো যান চলাচল না করায় যাত্রীরা ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়েRead More
যশোরে বিষাক্ত জেলি পুশ করা ১১০০ কেজি চিংড়ি মাছ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে ১.১ টন (১১০০ কেজি) জেলি পুশ করা গলদা, বাগদা ও হরিনা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রাক মালিকদেরক ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা। শনিবার (১৬ মে) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় গত শুক্রবার (১৫ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী জেলি পুশকৃত চিংড়ি মাছ ট্রাকে করে দেশেরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। রোববার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৮৪ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজারRead More
ওমরাহ ভিসা কবে চালু হবে, জানাল সৌদি আরব
ধর্ম ডেস্ক: হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ক্যালেন্ডারে ওমরাহ ভিসা পুনরায় চালুর দিনক্ষণসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। শনিবার (১৬ মে) এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটিতে পবিত্র যুলহিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করাRead More
মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব, এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দুই শতাধিক মোটরসাইকেল আরোহী। রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে আরোহীরা এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রেখে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া আরোহীরা জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তারা আজ রাস্তায় নেমেছেন। আরোহীদের দাবি, মোটরসাইকেল এখন আর কোনো বিলাসবহুল পণ্য নয়; বরং মধ্যবিত্ত ও সাধারণRead More
বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় বিরল প্রজাতির ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এই প্রাদুর্ভাবকে এখনই ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেনি সংস্থাটি। জেনেভাভিত্তিক এই বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ‘বুন্দিবুগিও’ ভাইরাসজনিত ইবোলা রোগটি বর্তমানে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এটি বিশ্বজুড়ে মহামারি পর্যায়ে পৌঁছানোর শর্তগুলো এখনও পূরণ করেনি বলে স্পষ্ট করেছে ডব্লিউএইচও। কঙ্গোতে এই বিরল প্রজাতির ভাইরাসের সংক্রমণে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বৈশ্বিক সতর্কতার অংশRead More
সিলেটে ৬৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্যসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় প্রায় ৬৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি নীল রংয়ের পিকআপে করে চোরাচালানের মালামাল সিলেট শহরের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটি নীল রংয়ের পিকআপRead More
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে অনুষ্ঠিত হয় সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়াRead More


