বৈশাখী নিউজ ২৪
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এ ছাড়াও সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলেRead More
বিশ্বনাথে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে তাসনিয়া বেগম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাসনিয়া একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় (মুন্সিবাড়ি) গ্রামের ব্যবসায়ী আমির উদ্দিনের মেয়ে। জানা গেছে, মায়ের সাথে নানাবাড়ি সাতপাড়া গ্রামে বেড়াতে গিয়েছিল তাসনিয়া। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো একসময় পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুরRead More
শাবিতে বাংলাদেশ-পাকিস্তান ২য় শিক্ষা মেলা অনুষ্টিত, ৫শ শিক্ষার্থী পাবেন ফুল ব্রাইট স্কলারশিপ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং কলা মানবিক অনুষদে ৫শ বাংলাদেশিকে উচ্চ শিক্ষায় ফুল ব্রাইট স্কলারশিপ দিচ্ছে দেশটি। উচ্চ শিক্ষায় এমন অনন্য উদ্যোগ বাংলাদেশ-পাকিস্তানের ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাকিস্তানে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাওয়া বাংলাদেশিদের জন্য একটি বড় সম্ভাবনা। সেখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবে। এ সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ রয়েছে। পাকিস্তান উচ্চ শিক্ষা কমিশনের উদ্যোগে বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের আওতায়Read More
সিলেটে ১৯ মে থেকে আহুত পরিবহন ‘ধর্মঘট’ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ১৯ মে থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার (১৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় কর্মসূচী স্থগিত করা হয়। রোবাবর (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সিলেট বিভাগীয়Read More
পাকিস্তান হাইকমিশনারের সাথে সিলেট উইমেন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পর্যটন খাতের বিকাশ এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সিলেটে নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের ভূয়সী প্রশংসা করে দু-দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। রবিবার (১৭ মে) বিকাল সাড়ে ৩ টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। হাই কমিশনার চেম্বার কার্যালয়ে পৌঁছালে তাকে পরিচালনাRead More
পাকিস্তান হাই কমিশনারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সফররত ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে নগরীর জেলরোডস্থ এসএমসিসিআই’র কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনারের সফরসঙ্গী কাউন্সেলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল, কাউন্সেলর (বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্ত) জাইন আজিজ। সভায় স্বাগত বক্তব্য রাখেনRead More
জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ১৪ জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতার সহায়তায় মো. হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি মানবপাচার চক্রের মূল হোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। স্থানীয়দের বরাতে জানা যায়, মানবপাচারকারী চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে ২০ থেকে ৫০Read More
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক: চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। সুনির্দিষ্ট সময়ে তিনি পদত্যাগ করবেন বলে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। রোববার (১৭ মে) কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির মন্ত্রিসভার এক সদস্যের বরাত দিয়ে ডেইলি মেইল বলেছে, স্টারমার প্রধানন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত। তবে তিনি তা করবেন ‘নিজের শর্তে’। সংশ্লিষ্ট ওই সূত্র বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুঝতে পেরেছেন যে বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি আর টেনে নেওয়াRead More
ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৭ মে) ধলাই নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অতীতে অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার স্কুল, মাদ্রাসা, কবরস্থান, সরকারি সড়ক ও রেকর্ডভুক্ত ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শতাধিক মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চলতি বছরও একইভাবে বালু উত্তোলন করা হলে পুরো এলাকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। বক্তারাRead More
রাজনগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত মালাকার (২৫) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া মুখী একটি ট্রাকের সঙ্গে মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতকRead More


