বৈশাখী নিউজ ২৪
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়সই এক বছরের কম। সোমবার (১৮ মে) সকালে স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এনিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এর মধ্যে চার শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ভারতীয় ফেয়ারডিল কফ সিরাপসহ একজনকে আটক করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি হলুদ-সবুজ রঙের ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সিলেট শহরের দিকে আনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল শাহপরাণ থানার সুরমা গেট এলাকায় অবস্থান নিয়ে রাত ১১টা ৫০ মিনিটে জালালাবাদ ক্যান্টনমেন্ট হাইস্কুলের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককেRead More
ছাতকে তরুণীকে গণধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ মে) দুপুরে রায় ঘোষণা করেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ। দণ্ডপ্রাপ্তরা হলেন: ১। মতিউর রহমান মতিন (হাসামপুর), ২।দিলদার হোসেন (খোয়াজ আলী), ৩। বিল্লাল হোসেন (কামারগাঁও)। মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। প্রথমে মতিউর রহমান ও দিলদার হোসেন তাঁকে সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বিল্লাল হোসেনসহ অন্যরা তাঁকে অন্য গ্রামে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।Read More
হবিগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর এলাকা থেকে সামান্তা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। সোমবার (১৮ মে) সকালে মাধবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের জিতু মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে নানাবাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। সবুজ মিয়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারের সঙ্গে জড়িত বলে জানাRead More
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য রেকর্ড তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস করা হয়েছে। আমরা আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিয়েছি। অনেক পর নির্বাচিত সরকার এডিপি পাস করেছে এবার এডিপি বাস্তবায়ন বাড়বে। অর্থমন্ত্রী বলেন, তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে এবারRead More
দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে ২৮ মে
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। Views: 194
শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে স্কুল ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১২টায় শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মোহেবুবুল হক এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাও: কামাল উদ্দিন আল-হাবীব এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো. রুহুল আমিন, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, শিক্ষক ফাবিহা জান্নাত প্রমুখ। শিক্ষাRead More
কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায়র চুড়ান্ত পর্ব সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে” এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,Read More
পঞ্চগড়ে কুমড়া চাষে ফল নেই শুধু গাছ, কৃষকের কোটি টাকা লোকসান
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিলেন। দিন-রাত পরিশ্রম আর ধার-দেনা করে গড়ে তুলেছিলেন বিশাল এক স্বপ্নের কৃষি প্রকল্প। বাম্পার ফলনের আশায় বুক বেঁধে বিপুল বিনিয়োগ করেও বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার এক সফল কৃষি উদ্যোক্তা। ১৮০ বিঘা (৬০ একর) জমির বিশাল কুমড়া ক্ষেতে লতা-পাতার সমারোহ থাকলেও ধরেনি একটিও কুমড়া। এতে ওই কৃষকের প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মরণঘাতী লোকসান হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুঁজি হারিয়ে সম্পূর্ণ ঋণগ্রস্ত হয়ে পড়া উদীয়মান এই কৃষি উদ্যোক্তা এখন দিশেহারা। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. সাজ্জাদRead More
এবার সুনামগঞ্জে কুরবানীর চামড়া সংগ্রহ না করার ঘোষণা!
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সুনামগঞ্জের কওমি মাদরাসাগুলো। কয়েক বছর ধরে চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। এতে জেলায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বলছেন- দ্রুত আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এর অধিকাংশ আসে কোরবানির পশু থেকে। আর এসব চামড়া সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের কওমি মাদ্রাসাগুলো। সুনামগঞ্জে রয়েছে প্রায় চার শতাধিক কওমি মাদ্রাসা। প্রতিবছর এসব মাদ্রাসারRead More


