বৈশাখী নিউজ ২৪
শাল্লায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে গগণ দাশ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু গগণ দাশ ৪নং শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গণেশ দাশের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, গেবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান শুকানোর খলায় কাজ করেছিল প্রতিবন্ধী শিশু গগণের মা সহ পরিবারের অন্যান্য লোকজন। হঠাৎ শিশু গগন দাশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। গ্রামের লোকজন ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে নেমে খোঁজলে একজনের পায়েRead More
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এই আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সচল রাখতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটিRead More
একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের উপসর্গ নিয়ে সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ সময় হাসপাতালে সন্দেহজনকRead More
পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করল সরকার
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন। সোমবার (১৮ মে) নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হচ্ছে। তিনি জানান, আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে যে পরিবহন কাঠামো রয়েছে, তার মধ্যেই এই সুবিধা কার্যকরRead More
ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনো নাগরিক যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তাহলে তাকে নিজের দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং এ বিষয়ে একটি ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক কোনো আবেদনকারীর কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা যাবে না। তবে আবেদনকারীর কাছে পাসপোর্ট থাকলে তাকেRead More
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত তিন শিশুর সকলের বয়স এক বছরের কম। এনিয়ে চলতি বছরে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মঙ্গলবার (১৯ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দুই শিশুর মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত ৪০ শিশুর মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকিRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা গুলি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এর পরপরই বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবির দৃঢ় ও পেশাদারRead More
জাফলং পর্যটনকেন্দ্রের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পর্যটকদের জন্য আরও মনোরম ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ক্যাম্পের সিড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং আকর্ষণীয় ফটো গ্যালারি। গত রোববার (১৭ মে) বিকেলে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদেরRead More
সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৮
বৈশাখী নিউজ ডেস্ক: এবার বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া চলতি মৌসুমে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে মোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৮ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৬৫ হাজার ৫৯২ জন জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিতRead More
করোনার মতো আরেক মহামারির ঝুঁকিতে বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক: আবারও প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। কয়েক সপ্তাহ ধরে অলক্ষ্যে ছড়িয়ে পড়া এই সংক্রমণ বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে গৃহযুদ্ধ ও বাস্তুচ্যুত মানুষের সংকটে থাকা অঞ্চলে ভাইরাসটির বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ পর্যন্ত প্রায় ২৫০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ডব্লিউএইচও আশঙ্কা করছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি সংকটজনক হলেও এটি কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ার আশঙ্কা খুবRead More


