Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২২৪০/২০২৬ ও ২২৪১/২০২৬-এর বিষয়ে আপিল বিভাগের ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণাRead More


সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে ১৬৪ জনের মৃত্যু হলো। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের দুইজন, সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জের একজন। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। স্বাস্থ্য বিভাগেরRead More


শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের সামনে থেকে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে আনারুল তাকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তার মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। এ সময় তাকে বিভিন্ন অশালীন কথাও বলা হয়। পরেRead More


এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’। চলচ্চিত্র ও আলোকচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, দৃশ্যশিল্পের প্রতি আগ্রহ তৈরি এবং ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই সংগঠনটির উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কলেজ প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ও প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করা হয়। এ সময় মুরারি চাঁদ কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ ও শাহানাজ বেগম উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে অনুমোদন গ্রহণের সময় বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতRead More


পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছে রাজ্য সরকার। একই প্রক্রিয়ার প্রথম ধাপে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বৈধ অনুমোদনের প্রমাণ দিতে না পারলে এসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রতিবেদন অনুযায়ী, বন্ধের নির্দেশ দেয়া ২৫২টি মাদরাসার বেশিরভাগই খারিজি সম্প্রদায়ের। এর মধ্যে মালদায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদরাসা রয়েছে। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু সতর্কRead More


মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ত লেবুহ পুডু ও জালান সিলাংয়ের কোতারায়া বাংলা মার্কেট এলাকায় মেগা অভিযানে বেরিয়ে এসেছে এই চমকে দেওয়ার মতো চিত্র। অভিযানে আটক বিদেশিদের প্রায় ৭৭ শতাংশই বাংলাদেশি। বিদেশি নাগরিকদের উপস্থিতি ও সন্দেহজনক অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে শুরু হয় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ‘সমন্বিত মেগা আইন প্রয়োগ অভিযান’। কয়েক ঘণ্টার অভিযানে ১৮ থেকে ৬২ বছর বয়সী ৪৭২ বিদেশিকে আটক করা হয়। তাদেরRead More


কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল, ট্রাক্টর, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও পূর্বপাড়া ও নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে রাত সোয়া ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টুকেরগাঁও গ্রামের মৃত হামিদ মিয়ারRead More


বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের

প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) রাতে দোহার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ-ছয় বছর ধরে কাতারে রাজমিস্ত্রির কাজ করছিলেন আজম। ঘটনার দিন রাত আটটার দিকে স্ত্রী সুলতানা বেগমের সাথে তার শেষ কথা হয়। মরুদেশের প্রচণ্ড গরমের কারণে রাতে কাজ করতে যাওয়ার কথা স্ত্রীকে জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই কাজই যেRead More


বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের লেখনী শক্তি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এবং ক্যাম্পাসের নানা অসঙ্গতি দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ১০ বছর ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি গঠনমূলক সমালোচনা করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। তারা শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ থাকে নি, বিভিন্ন প্রয়োজনে সামাজিক কাজও করে যাচ্ছে। করোনাকালীন ও অন্যান্য সংকটময় মুহূর্তেও এই সংগঠনের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির একRead More


হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঠখাল গ্রামের উত্তরপাড়ার মেয়েরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে ইভটিজিংয়ের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবারRead More