বৈশাখী নিউজ ২৪
৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন
ছাতক প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সারাদেশে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ছাতক পৌরশহরের স্থানীয় কেন্দ্রের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। রামিশাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ৭ শিশুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল— “শিশু নির্যাতন বন্ধ করুন, শিশু হত্যার বিচার চাই।” কর্মসূচিতে অংশ নেন ছাতক ডিগ্রি কলেজেরRead More
সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কোতোয়ালী থানার পাশেই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য (বিপি-৯৮১৮২১৯২০৫)।তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। হামলাকারী মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশRead More
সিলেটে শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটর জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় দেড় বছরের কন্যাশিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগম (২৫)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। বয়স ১ বছর ৮ মাস। সে সদর উপজেলার কালারুকা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করা হয়েছে। তিনি একই এলাকার আমির আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শিশুটির বাবা ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ঘরের ভেতরে থাকা দাRead More
গোলাপগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কবির আহমদ (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কবির আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কবির আহমদ মঙ্গলবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সড়কেরRead More
হাম-উপসর্গে সিলেটে একদিনে ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। হাম-উপসর্গে একদিনে এটাই সিলেটে সর্বোচ্চ মৃত্যু। এই ৫জন নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, দুজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ও একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনRead More
সিলেটে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা সংলগ্ন দর্শনদেউরী এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় ভ্যান থেকে ৬০ বস্তায় ১৮০০ কেজি জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চাপাতা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায়Read More
অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ কমানো এবং বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। গত বুধবার (২০ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) স্থগিত রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবারও রেজিস্ট্রেশন করতেRead More
চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অবরুদ্ধ ধর্ষক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রেখে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশি হেফাজত থেকে ওই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাকলিয়া থানার চাকতাই নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের গুদামে চার বছরের ওই শিশুটিকে ডেকে নিয়েRead More
ঈদে এটিএম বুথ থেকে টাকা তুলতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংকের অটোমেটেড টোলার মেশিন বা এটিএম বুথ নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত টাকা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করা, এটিএম বুথে কোনোRead More
হবিগঞ্জে পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ইকবাল মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪০) বুধবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল। সকালে গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তেরRead More


