বৈশাখী নিউজ ২৪
সিলেটে ঈদের জামাত কোথায় কখন
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলায় ব্যাপক আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রধান জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। নগরের দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল হলে সেখানে সকালRead More
ঈদের দিন সকালে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: আজ সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের আনন্দে ভোগান্তি সৃষ্টি করতে পারে বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে রাজধানীসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত না হলে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টি হবে। এই আবহাওয়াবিদ বলেন, জ্যেষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় আকাশেRead More
কুরবানী: আত্মশুদ্ধি, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মহাশিক্ষা
কবি আব্দুল্লাহ আল মামুন লাভলু: “কুরবানী শুধু পশু জবাইয়ের নাম নয়; কুরবানী হলো মানুষের অন্তরের হিংসা, অহংকার, প্রতিহিংসা, জুলুম, লোভ ও অমানবিকতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করার এক মহান শিক্ষা।” পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জীবনে এমন এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে, যা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়বোধকে জাগ্রত করে। কুরবানী আমাদের শেখায় আত্মত্যাগ, আত্মশুদ্ধি, মানুষের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের মহান শিক্ষা। আজকের পৃথিবীতে মানুষ উন্নত হয়েছে প্রযুক্তিতে, কিন্তু অনেক ক্ষেত্রেRead More
প্রতিদিন ১৮ কোটি টাকা ক্ষতি, মোট ক্ষতি ৪০ হাজার কোটি ছাড়াল
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজীবা জার বিদ্যুৎকেন্দ্রে দীর্ঘদিনের অচলাবস্থা, একের পর এক যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের কারণে প্রতিদিন প্রায় ১৮ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সরকার। এ পর্যন্ত ক্ষতির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি ৬০০ কোটি টাকা পরিশোধের পরও ছয় বছর ধরে পুরোপুরি চালু হয়নি। অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩০ মেগাওয়াট কেন্দ্রের মাত্র একটি ইউনিট বর্তমানে আংশিকভাবে সচল রয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শাহজীবা জার। কিন্তু বছরের পর বছর ধরে যান্ত্রিক ত্রুটি, অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডে কেন্দ্রটির অধিকাংশ ইউনিটRead More
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ঝিলাম জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে অনুভূত হয়। মঙ্গলবার (২৬ মে) দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়। কম্পনের গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল ঝিলামের দক্ষিণ-পশ্চিমে ৫৮ কিলোমিটার দূরে। সন্ধ্যায় অনুভূত এই ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বেশ কয়েকটি বা ড়িঘ রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঝিলামের ডেপুটি কমিশনার মির রেজা ওজজেন জানান, ভূমিকম্পটি পিন্ড দাদান খান তেহসিলের জালালপুর শরিফ এলাকায় অনুভূত হয়। এতে অন্ততRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। যার মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৬২ জন। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারাRead More
মৌলভীবাজারে একদিন আগেই ঈদ পালন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবদুল মাওফিক চৌধুরী জানান, গত প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছি। Views: 251
শাল্লায় দু’পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় দুপক্ষের সংঘর্ষে পায়েল মিয়া (১৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত পায়েল মিয়া ইছাকপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বুধবার (২৭ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ইছাকপুর গ্রামে সংঘর্ষ হয়। এ ঘটনায় টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারী তাহেরা বেগম (৩২) ওই গ্রামের আবু সালেকের স্ত্রী। জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দুইদিন আগে থেকে আওয়াল নূর ও সাইদুর রহমানেবর পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার বেলা দুইটায় সেই উত্তেজনা দুইRead More
জৈন্তাপুরে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটেরচটি এলাকার জৈন্তিয়া গেইট সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির জন্য চিকনাগুল পশুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথে সিলেটগামী গরুবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-২২৪৮) এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৯৭৯৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর পিকআপে থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদেরRead More
কোম্পানীগঞ্জে দুর্বৃক্তদের হামলায় শ্রমিক নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিকনেতা আবুল হোসেন (৩৪)। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক। আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এস এম আসাদুজ্জামান জুয়েল ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। জানা গেছে, গত বৃহস্পতিবার (২১Read More


