Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রায় ১৭ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ সব সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আগামী রোববার ঢাকায় সভাRead More


সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে রাসেল গুরুতরRead More


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ

হাফিজ মাছুম আহমদ দুধরচকী: কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি বলেন, ‘খেদমত’ বা সেবার নামে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষকদের ব্যক্তিগত কিংবা গৃহস্থালির কাজে নিয়োজিত করা এবং রাতে বা নির্জন সময়ে কোনো শিক্ষকের কক্ষে ডেকে নেওয়ার মতো প্রথা বন্ধ করা প্রয়োজন। তার মতে, এ ধরনের পরিস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।Read More


ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে। বাসের নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত একটি অটোরিকশার ৭ যাত্রী। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। নিহত ৭ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন- জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। তারা জামালপুর থেকে গাজীপুরে যাচ্ছিলেন। মোফাজ্জল হোসেন সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকেRead More


জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা ৬০টি দোকান ঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজার এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরবস্ত বাজার এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এসময় সিলেট-তামাবিল মহাসড়কের ও সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা ছোট-বড় সহ মোট ৬০টিRead More


সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১ অক্টেবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭২ জন। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। এদের মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬Read More


ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন উপজেলা প্রশাসন, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও দলীয় নেতাকর্মীসহ কৃষকরা। গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ১ নং ব্লকের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় গোয়াইনঘাট উপজেলায় মোট ১ হাজার ২৮৬ জন কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।Read More


সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার নবগঠিত ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর সাক্ষরিত এ কমিটি গঠন করা হয়। অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলামকে সভাপতি ও শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সহ-সভাপতি সফিকুর রহমান টুটুল, সহ-সভাপতি মোঃ মাসুক এলাহী, সহ-সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান শাহেদ, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি জাকারিয়া আরেফিন ফয়ছল, সহ-সভাপতি আমির উদ্দিন পাবেল, সহ-সভাপতিRead More


ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজ্যের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪৮ সদস্যের একটি দল দিভেগার সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী ও ছয়জন শিক্ষক ছিলেন। কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একটি দল সমুদ্রে সাঁতার কাটতে নামলে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রের পানির গভীরতা ওRead More


নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুই পক্ষের মধ্যে টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ফজলু মিয়া (৬০) ও তাহের মিয়া (৬৫)। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা মমিন মিয়া বলেন, চাঁন মিয়া গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে নদীর পাড়ে অবস্থান করছেন। তাঁদের নিজ বাড়ি থেকেRead More