Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য নতুন এক প্রিমিয়াম ভিসা সেবা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় অতিরিক্ত ৭৫০ ডলার ফি প্রদান করলে নির্দিষ্ট কিছু আবেদনকারী মাত্র ১০ কর্মদিবসের মধ্যে ভিসা সাক্ষাৎকারের সময় পেতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি অস্থায়ী বিধিমালার মাধ্যমে এ উদ্যোগের ঘোষণা দিয়েছে। মূলত ব্যবসায়িক ও পর্যটন ভ্রমণের জন্য ব্যবহৃত বি১ ও বি২ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে। পাইলট প্রকল্পটি ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বর্তমানে বি১ ও বি২ ভিসার আবেদন ফিRead More


কানাইঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের সুহেল আহমদের মেয়ে আনিসা বেগম (৪) ও তার ভাগ্নী ফারিয়া বেগম (৫)। ফারিয়া বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামের সাদিক আহমদের মেয়ে। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। জানা গেছে, শুক্রবার সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলতে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন আনিসা ও ফারিয়াকে খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরেRead More


মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুরRead More


পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সিলেটের ৬ উপজেলায় ১১ দলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেটের সীমান্তবর্তী ৬ উপজেলায় বিক্ষোভ কর্মসুচী পালন করেছে ১১ দলীয় ঐক্য। শুক্রবার (১২ জুন) দিনভর সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়। পৃথক কর্মসুচীতে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। জৈন্তাপুর : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সীমান্তে পুশইন এর নামে ভারত তাদের নাগরিকদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বাংলাদেশে। আর আমাদের নিরীহ জনতাকেRead More


বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট কে প্রত্যাখ্যান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উজ্জ্বল রায়, নাজিকুল ইসলাম রানা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি শহিদ আহমদ, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ,Read More


ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন 

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে। কেন বা কী কারনে এমনটা হল তা এখন জানা যায় নি। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমনটি ঘটে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না। ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সংস্থা ইজডাউন কর্তৃপক্ষ বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০Read More


চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট-৩৪৫ এর কার্যক্রম শুরু হলো পুণ্যভূমি সিলেটে। শুক্রবার ( ১২ জুন) বিকালে সিলেট নগরীর দলদলী চা বাগানের ১৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণ করা হয়। ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সেক্রেটারি শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর ইসি মেম্বার শাহরিন সুলতানা। অনুষ্ঠানেরRead More


কমলগঞ্জে সীমান্তে হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে ১১ দলের মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি(এনসিপি)র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবুRead More


কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আধুনিক ও টেকসই প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) সংসদীয় আসনের এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতRead More


বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) দুপু‌রে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তি‌নি। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি একসঙ্গে করা হয় তাহলে ১৬০ কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিনত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রুপান্তরিত হবে। দীনেশ ত্রিবেদী বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়,Read More