Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ (১৪ জুন) থেকে চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। জেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব কেন্দ্র স্থাপন করা হয়েছে। রোববার (১৪ জুন) নতুন এসব আইসিইউ-এর কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যেসব হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু হচ্ছে সেগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণRead More


মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ, এখনও মেলেনি ক্ষতিপূরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ রোববার। এখনও মেলেনি ক্ষতিপূরণ। ১৪ জুন বাংলাদেশের জ্বালানি ইতিহাসের একটি বেদনাবিধুর দিন। ১৯৯৭ সালের এই দিনে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে সংঘটিত ভয়াবহ ব্লো-আউট শুধু একটি শিল্প দুর্ঘটনা ছিল না; এটি ছিল দেশের গ্যাস সম্পদ, পরিবেশ-প্রতিবেশ, বনাঞ্চল, জীববৈচিত্র্য এবং জাতীয় অর্থনীতির ওপর বহুমাত্রিক আঘাত। আজ সেই ঘটনার ২৯ বছর পূর্ণ হলেও ক্ষতিগ্রস্ত জনগণ, পরিবেশ এবং রাষ্ট্র এখনো ন্যায়বিচার ও ক্ষতিপূরণের প্রত্যাশায় রয়েছে। এখনও বাংলাদেশ সেই বিপর্যয়ের জন্য দায়ী মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টাল থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। বাংলাদেশ সরকার এ বিষয়ে নিস্ক্রিয়Read More


সঞ্চয়পত্রের মুনাফায় কর দ্বিগুণ, চাপে মধ্যবিত্ত ও পেনশনভোগী

বৈশাখী নিউজ ডেস্ক: প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর করের হার দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী লাখো মধ্যবিত্ত পরিবার, অর্ধকোটির বেশি অবসরপ্রাপ্ত ব্যক্তি ও পেনশনভোগীদের হাতে আগের তুলনায় কম অর্থ পৌঁছাবে। মূল্যস্ফীতির চাপে থাকা মধ্যবিত্তের জন্য এটি বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অর্থবিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে গত বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপিত অর্থবিলে এই পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ হারেRead More


সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সিলেটে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। তিনি বলেন, চলতি বছর সিটি কর্পোরেশন এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে। শনিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়Read More


সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের ভর্তিমেলা ১৪ জুন রবিবার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাবিধ বৃত্তি-সুবিধার আয়োজন নিয়ে ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন হবে রোববার। দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এদিকে, ভর্তিমেলা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগও ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ক্যাম্পাস সাজ সজ্জাসহ বিভাগগুলোর আয়োজনে পৃথক পৃথক উদ্যোগ রয়েছে। এর মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দুদ্ধকরণ, অভিভাবক ও সুধী সমাবেশ, সেমিনার, এলমনাই মিটিং ইত্যাদি রয়েছে। এদিকে, ভর্তি মেলা ফল ২০২৬ এর আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলমRead More


কুলাউড়া সীমান্তে গুলি করে হত্যা করা মুজিবের মরদেহ ফেরত দিল বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ-বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (১২ জুন) বিকেলে দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব। তিনি দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদRead More


সৌদিতে কর্মী ও ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি (বিশেষ আবাসন সুবিধা) হোল্ডারদের জন্য এখন থেকে নির্দিষ্ট ওয়ার্ক পারমিট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিটাল শ্রম প্ল্যাটফর্ম ‘কিওয়া’ (Qiwa) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। স্থানীয় দৈনিক ওকাজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ওয়ার্ক পারমিট পেতে প্রত্যেক আবেদনকারীকে ১০০ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে। সম্প্রতি কিওয়া প্ল্যাটফর্ম ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, কর্মীদের পদত্যাগ এবং ভিসা ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবাকে আরও সহজ ও সুনির্দিষ্ট করতে একগুচ্ছ নতুন নীতিমালা প্রকাশ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশনRead More


কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর (১৩ জুন) কানাইঘাট উপজেলার তালবাড়িতে তাঁর নিজের প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা তালবাড়ীর মাঠে জানাজার নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গনেই তাঁকে সমাহিত করা হয়। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় জামায়াত, বিএনপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশRead More


আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ কর্মকর্তা ও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ এএন-৩২ বিমানটি জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইটRead More


খামেনির দাফনের নতুন সময় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান ও দাফন কার্যসূচি আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর পরদিন, অর্থাৎ ৬ জুলাই তেহরানেই তার প্রথম জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হবে। পরবর্তী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আগামী ৭ জুলাই ধর্মীয় নগরী কোমে আরেকটি বিশেষ জানাজা অনুষ্ঠিত হবে। কোমের আনুষ্ঠানিকতা শেষেRead More