Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২Read More


গোলাপগঞ্জে উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়স্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোঁপ থেকে এগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যব জানায়, ঝোঁপ তল্লাশির এক পর্যায়ে ১টি দেশীয় ওয়ানশুটারগান, ৬টি পাওয়ার জেল, ৮টি খালি নন ইলেকট্রিক ডেটোনেটর, ৫টি সেফটি ফিউজ এবং থানা থেকে লুটকৃত ২টি টিয়ারশেল উদ্ধার করতে সক্ষম হয়। পরে এগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেRead More


মার্কিন স্বার্থের বাণিজ্যচুক্তি বাতিল করুন: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধ, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, হামকে’ জরুরি স্বাস্থ্য পরিস্থিতি’ বা মহামারী হিসেবে ঘোষণার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ১৯-২৫ জুন দেশব্যাপী দাবি সপ্তাহ উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে পাঁচটায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ওRead More


সিলেটে বাসে তল্লাশি, ভারতীয় কম্বলসহ ৯ জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার লাখ টাকার অবৈধ ভারতীয় কম্বলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে বারোটায় সহকারী উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা। এ সময় বাসটিসহ গ্রেপ্তার করা হয় ৯ জনকে। গ্রেপ্তারকৃতরা হলেন মো.Read More


সালুটিকরে পিকআপের ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৫২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খলিলুর রহমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ গোয়াইনঘাট ও সালুটিকর এলাকায় শোকেরRead More


ওসমানীনগরে শয়ন কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে নিজ বসতঘরের শয়ন কক্ষ থেকে তুরন মিয়া (৪৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের মোহাম্মদপুর রাইকদাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। শুক্রবার (১৯ জুন) দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করা হয়। বিকাল ৪টার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তারের নেতৃত্বে একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তখন পরিবারের লোকজন দাবি করে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে তাকে প্রতিপক্ষরা হত্যা করেছে। তবে পুলিশের সামনেRead More


ছাতকে উদ্ধার হওয়া শিশুর পরিবারের সন্ধান চায় সমাজসেবা বিভাগ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি শিশু পাওয়া গেছে। শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় জনসাধারণ ও সিলেটবাসীর সহযোগিতা চেয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। উদ্ধার হওয়া শিশুটির নাম জিহাদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম সেলিম, যিনি বাসচালক হিসেবে কাজ করেন এবং মায়ের নাম বৃষ্টি, যিনি একটি রেস্টুরেন্টে কর্মরত। শিশুটি জানিয়েছে, তাদের বাসা সিলেটের পুলের মুখ এলাকায়, যা ক্বীন ব্রিজ সংলগ্ন কোনো এলাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটিকে বর্তমানে ছাতকে নিরাপদে রাখা হয়েছে। তার প্রকৃত পরিবারকে খুঁজে বের করতে প্রশাসন ও সমাজসেবা বিভাগ কাজ করছে। এ বিষয়ে কোনোRead More


শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি: বিভিন্ন নৃ-গোষ্ঠী ও বাঙালির বহুমাত্রিক ঐতিহ্যের বর্ণিল জীবনধারা এবং সংস্কৃতির মেলবন্ধনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকেRead More


সিলেট জেলা জামায়াতের উপজেলা আমীর সম্মেলন

বৈশাখী নিউজডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘দেশের আইন-শৃংখলা পরিস্থিতি যে পর্যায়ে অবনতি হচ্ছে তাতে দেশের সাধারণ মানুষ আতংকিত ও উদ্বিগ্ন। সন্ত্রাস, খুন, ছিনতাই, চুরি, ডাকাতি দিন দিন বেড়েই চলেছে। এই অপকর্মের সাথে জড়িত অধিকাংশ সরকারী দলের ছত্রছায়ায় রয়েছে। তাই সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। জুলাই সনদকে অস্বীকার করে সরকার নিজেই অসৎ পথ অবলম্বন করেছে। এর পরিনতি ভালো হবে না। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য গণরায়ের দাবি জুলাই সনদRead More


পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের তীব্র অসন্তুষ্টি ও আপত্তির মুখে আগের গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণের পোশাক বহাল করা হয়েছে। তবে পুলিশের সব শাখার সদস্যদের প্যান্টের রং হবে খাকি। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশের ইউনিফর্মে এই পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি  শুক্রবার (১৯ জুন) জানাজানি হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন (লোহা) রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদেরRead More