Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের দুই ভাই রুবেল মিয়া ও রুমান মিয়াকে ফাঁসির আদেশ এবং এই অপরাধে সহায়তাকারী অপর দুই আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানRead More


সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুই ছাত্রের একজনকে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের দৃশ্য ভিডিও কলে দেখিয়ে এবং ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে ওই ছাত্রকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। নিখোঁজ দুই ছাত্র হলো—সিলেটের খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। তাদের দুজনেরই বয়স ১৫ বছর। তামিম সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বড়াইকান্দি এলাকার আবদুস সাত্তারের ছেলে।Read More


প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, দেশে দুই লাখেরও বেশি ফার্মেসি রয়েছে। এসব ফার্মেসিকে যথাযথ সুপারভিশনের আওতায় আনতে না পারলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সফল হওয়া কঠিন হবে। কারণ এখনো অনেক ক্ষেত্রে রোগীরা প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনে নিচ্ছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফার্মাকোভিজিল্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, ফার্মেসি পর্যায়ে গুড ফার্মেসিRead More


মাঝ আকাশে লন্ডনগামী বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি

নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে তুমুল মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লাইট চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ফ্লাইটে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা তীব্র বাকবিতণ্ডাRead More


একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরও একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে একজন শিক্ষার্থীও পায়নি সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন ১০টি কলেজ। গত বছর শিক্ষার্থী না পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল পাঁচটি। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া ১০ প্রতিষ্ঠানের মধ্যে সিলেট জেলার দুটি, সুনামগঞ্জের দুটি, মৌলভীবাজারের দুটি ও হবিগঞ্জের চারটি। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেন, চলতি শিক্ষাবর্ষে সিলেট বোর্ডে একজন শিক্ষার্থী না পাওয়া প্রতিষ্ঠান সবগুলো স্কুল এন্ড কলেজ। বোর্ডের অধীনেRead More


মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘমেয়াদী এই সংঘাতের ফলে দেশটির ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থার (ইন্টারসেপ্টর) মজুত আশঙ্কাজনক হারে ফুরিয়ে আসছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রিয়াদ এখন ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের মতো মিত্র দেশগুলোর কাছে জরুরি বিমান প্রতিরক্ষা সহায়তার আবেদন জানিয়েছে। বার্তা সংস্থা এপি বুধবার (১৬ সেপ্টেম্বর) আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ক্রমাগত হামলা মোকাবিলা করতে গিয়ে সৌদি আরবের প্রতিরক্ষা ব্যুহ দুর্বল হয়ে পড়েছে। দেশটির প্রধান অস্ত্রRead More


মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) ও আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)। সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশিকুর রহমান জানান, গত ৩০ জুলাই সন্ধ্যায় মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারাRead More


সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে চার প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ সুরমার ফেমাস মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফেমাস মার্কেটের বিভিন্ন সার্জিক্যাল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন সার্জিক্যাল সরঞ্জাম বিক্রির প্রমাণ পাওয়ায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে স্মার্ট সার্জিক্যালকে ২০ হাজার টাকা, কাকন সার্জিক্যালকে ২০ হাজারRead More


ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দীপাঞ্জন ঘোষ শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্রিটানিয়া সুইমিংপুলের মালিকপক্ষ। নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার পর তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ । ব্রিটানিয়া সুইমিংপুলের মালিকপক্ষ কামরুন্নেছা খানম শোভা মতিন ও তার ছেলে তানভীর আহমদ এক বিবৃতিতে এ শোক প্রকাশRead More


বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং বিদায়ী সাক্ষাতে বঙ্গভবন এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ভিয়েতনামের সঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী ও উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্র আরো সম্প্রসারণ করার জন্য ভিসা ব্যবস্থা সহজ করাRead More