Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আবেদনকারীদের অতীতের যে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে দূতাবাস সতর্ক করেছে, সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস। সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের যে কোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন। দূতাবাস জোর দিয়ে বলেছে,Read More


সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

আনোয়ার হোসেন রনি, ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় চালকের গলায় ধারালো ছুরি ধরে জিম্মি করে সবজিবাহী একটি ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সড়কে একের পর এক গাড়ি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে শনিবার ভোরে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন সাধারণ শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, শনিবার ভোরে জালালপুর এলাকায় সবজিবাহীRead More


নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুইজন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুলাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এ আল মামুন। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলালRead More


সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. রাকিবুল আলম। অভিযানকালে রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জনসাধারণের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Post Views: 93


তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার

বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথক ঘটনায় ১৬২ জন সাংবাদিক নির্যাতন, হামলা, হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন। বেসরকারি গবেষণা সংস্থা মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের (এমআইডি) পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, তিন মাসের মধ্যে আগস্টে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। জুলাইয়ে সারাদেশে ৩৯টি ঘটনায় ৫০ জন সাংবাদিক আক্রান্ত হন। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৪৪টি ঘটনায়, আক্রান্ত সাংবাদিকের সংখ্যাও বেড়ে হয় ৬৭ জন। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে ঘটনার সংখ্যা বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ। তবেRead More


জুড়ীতে খামারে ভেসে উঠল ৩০ লাখ টাকার মরা মাছ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। এতে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন খামারি। তার দাবি, এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে মাছগুলো মারা গেছে, তা এখনও জানা যায়নি। শুক্রবার (২ অক্টোবর) বিকেল থেকে ধামাই চা-বাগানের হাতলিঘাট এলাকায় মরা মাছ ভাসতে শুরু করে। জানা যায়, ক্ষতিগ্রস্ত খামারি ইলিয়াছ মিয়া কয়েক বছর ধরে এই খামারে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ চাষ করছেন। ইলিয়াছ মিয়ার বাড়ি জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বাছিরপুর গ্রামে। শুক্রবার (২Read More


কমলগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ ঘটনা ঘটে। নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান মিরন। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতRead More


ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ করতে ঢাকায় আসছে রোমানিয়ার ভ্রাম্যমাণ কনস্যুলার মিশন। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সেবা দেবে রোমানিয়ার দূতাবাসের টিম। শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার বিষয়েও সহায়তা দেওয়া হবে। তবে শুধু রোমানিয়ার অফিসিয়াল ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। যাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই কনস্যুলারRead More


হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা গেছে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে।Read More


হুক ছিঁড়ে ৯টি বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৯টি বগি বনের ভেতর রেখে বাকি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকেল সাড়ে ৫টার পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপRead More