বৈশাখী নিউজ ২৪
বিনামূল্যে ভিসা দিচ্ছে ওমান
পর্যটন ডেস্ক: ওমানের পর্যটন খাতকে বিশ্বদরবারে আরও আকর্ষণীয় ও সহজলভ্য করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের পর্যটকেরা কোনো প্রকার ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ওমান ভ্রমণের সুযোগ পাবেন। প্রাথমিক পর্যায়ে এই সুবিধার আওতায় ১৪ দিনের পর্যটন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল ওমান পুলিশের ১০৯/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে এই নতুন বিধিমালা কার্যকর করা হয়েছে। দেশটির পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর জেনারেল লেফট্যান্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি এই আদেশে স্বাক্ষর করেন। বিদেশি নাগরিকদের আবাসন সংক্রান্ত বিদ্যমান আইনের কার্যনির্বাহী বিধিমালার সংশোধনী হিসেবেRead More
ভারতে ৬ বাংলাদেশি নাগরিক আটক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ‘ফরেনার সেল’ পরিচালিত ‘অপারেশন ভিস্তা ১.০’ (ভিসা স্ট্যাটাস ভেরিফিকেশন)-এর অধীনে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) ডাবল-এন্ট্রি ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ যাচাইকরণ অভিযানের সময় এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের পাসপোর্ট, ভিসা এবং ভ্রমণের নথিপত্র যাচাই শেষে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশনRead More
১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ এর ফল ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্র-তে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জয়ী সিরিজের নম্বর হলো ০৭৮৬৩৪৫। এছাড়া, ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৯১১৮২৯ নম্বরটি। ১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর হলো ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫। আর ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর হলো ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়।Read More
শান্তিগঞ্জে ৩ দিন ধরে স্কুলছাত্র মারুফ নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি: শিশু মারুফ আলমের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৩ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। দুঃশ্চিতার আত্মীয়স্বজনরাও। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার বয়স ১৩ বছর। গত ৩১ জুলাই বেলা ২ টায় তার নতুন বাড়ি থেকে পার্শবর্তী চন্দ্রপুর পুরনো বাড়ির উঠানে সহপাঠীদের সাথে ফুটবল খেলে। খেলাধুলা শেষে গোসল করেRead More
গোয়াইনঘাটে প্রবাস ফেরত যুবককে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রবাসফেরত হারুন রশিদকে (৩৫) ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার ছোট ভাই হাফিজ মো. সুলেমান আহমদ। একই সাথে তিনি এ ষড়যন্ত্রের মূল কারিগর তাদের প্রতিবেশী আম্বিয়া আহমদের স্ত্রী সাজনা বেগম বলেও উল্লেখ করেন। রোববার (২ আগস্ট) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাফিজ মো. সুলেমান আহমদ। লিখিত বক্তব্যে সুলেমান আহমদ বলেন, গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল) গ্রামের বাসিন্দা হারুন রশিদ। একই গ্রামের সাজনা বেগমের বাড়িতে গত ১৬ মে সংঘটিত একটি হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায়Read More
পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলা সদর নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবিব, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা আলী, চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরRead More
সুনামগঞ্জে নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা এলাকায় আরও দুইজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ফলে এ ঘটনায় নিখোঁজ চারজনের সবাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৭), একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫), মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণRead More
সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। রোববার (২ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই ও সংগ্রাম বিওপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তেRead More
সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতঘর থেকে হালিমা খাতুন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুনু মিয়ার স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত চার মাস আগে প্রবাসী সুনু মিয়ার সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আছাব মিয়ার মেয়ে হালিমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুনু মিয়া মালয়েশিয়াRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থেকে রোববার সকাল ৮ পর্যন্ত) সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭টি শিশু। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৮টি শিশুর। আরRead More


