Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জাদুঘরটির নির্মাণকাজ সম্পন্ন করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে।Read More


আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। তবে আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পর এটি দ্রুত সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়।Read More


মুজিব পরদেশী কারাগারে

বিনোদন ডেস্ক: ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার তথ্য অনুযায়ী, ইদ্রিস আলী বিশ্বাস ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার ২য় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। পরে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধেRead More


ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই উত্তজনাপূর্ণ পরিস্থিতির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ঘে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা হলে ঢোকার আগেই ছাত্রশিবিরের কর্মীরা সেখান থেকে সরে যান। হলে প্রবেশের পর শিবিরের ব্যবহৃত কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এইRead More


ত্বক ফরসাকারী ৮ ক্রিম ব্যবহার ও বিক্রিতে নিষেধাজ্ঞা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া আটটি ত্বক ফরসাকারী ক্রিমে অনুমোদিত মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণ ক্ষতিকর মার্কারি পাওয়ায় সেগুলোর বিক্রি, বিতরণ, মজুত এবং ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংস্থাটি জানায়, ওই আটটি ক্রিমের সাতটি পাকিস্তানের ক্রিম ও একটি চীনের। ক্রিমগুলো হলো পাকিস্তানের এসজে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিম; কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিম; লোয়া ইন্টারন্যাশনালের নিভিয়া বিউটি ক্রিম ও নিভিয়া হোয়াইটেনিং ক্রিম; নুর এন্টারপ্রাইজের নুর হোয়াইটেনিং ক্রিম; ক্রিয়েটিভ কসমেটিকসেরRead More


সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর শহীদুল আলম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পাশাপাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুবিধাও ভোগRead More


৫ আগস্ট সংবাদপত্রে ছুটি

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন। এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। Views: 242


জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সিলেট মহানগর বিএনপির কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় নগরীর রিকাবীবাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৪টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঘোষিত সকল কর্মসূচি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যেরRead More


যশোরে ৬ হাজার পিস ইয়াবাহসহ নারী মাদক কারবারি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী এক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়। আটককৃত মোছাঃ আম্বিয়া খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়াপাড়া এলাকার মোঃ আকবর আলীর স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক পারভীন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শার দক্ষিণ বুরুজবাগান জোড়াপাড়া এলাকার আম্বিয়া খাতুনের বসতঘরেRead More


সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণের চেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-১৫৪৭) আখালিয়া সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোম্পানি’ নামের একটি দোকানের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। অভিযুক্ত গাড়ি চালক সামাদ (২৬) সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকার ময়না মিয়ার ছেলে ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দু’জন অপহরণের চেষ্টাRead More