Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে গিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং মহানRead More


গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বাদ জুম’আ উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এই মানববন্ধনের আয়োজন করে গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ এম সেলিম। যুগ্ম আহবায়ক হাফিজ তোফায়েল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদস্য সচিব বদরুজ্জামান সুমন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পৌর বিএনপির আহবায়ক বাদল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমাদ, যুগ্ম আহবয়ক আব্দুল্লা রেজা, যুগ্ম আহবাক জুনেদ, আহমেদ, সাহেল আহমদ, জাকির আহমদ, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তাRead More


টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ার এলাকায় গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমদ খান সিরাজগঞ্জ সদর উপজেলার আহমেদ আলী খানের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জনের একটি পর্যটক দল হাউজবোটে করে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার বিকেলে হাউজবোটটি ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করে গোসল করতে পানিতে নামেন পর্যটকরা।Read More


হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন শিশু। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন ওRead More


সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বাউল শিল্পী পেহেলী ভৈরবী। উনার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে। তিনি বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকায় গান পরিবেশনRead More


হলের রুমমেটদের গোপন ছবি পাঠাতেন প্রবাসী প্রেমিকের কাছে, অতঃপর… 

ডেস্ক নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত মুহূর্তের গোপন ছবি তুলে তার যুক্তরাজ্যপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও রুমমেটদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রী হলের কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়া গোপনে ধারণ করে আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে তিনি ভুক্তভোগীদের কাছেRead More


গণমাধ্যম কর্মীদের কলমের প্রতিটি শব্দ যেন দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে

শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ব্রিটিশ বাংলাদেশি লেখক, গবেষক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান বলেছেন, বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে প্রবাসে অবস্থানরত প্রজন্মকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে হবে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমাধ্যম কর্মীদের কলমের প্রতিটি শব্দ যেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গত ৫ আগস্ট বুধবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভRead More


সুনামগঞ্জে সড়কের ওপর রামদা দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা, আহত ৫

বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে সড়কের ওপর রামদা দিয়ে কুপিয়ে প্রতিপক্ষের লোকজন মধু মিয়া (৫৮) নামে এক কৃষককে হত্যা করেছে। জমি-জমার সীমানা নির্ধারন সংক্রান্ত বিরোধের জেরে মধু মিয়ার স্ত্রী, সন্তান সহোদর ভাই সহ আরো ৫ জনকে কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মধু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর বিষয়টি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা কর্তব্যরত চিকিৎসক ও নিহতের স্ত্রী নিশ্চিত করেন। নিহত মধু মিয়া সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের প্রয়াত হরমুজ আলীর ছেলে।Read More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। চলতি বছরের শুরু থেকে হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে। শুক্রবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের প্রতিবেদন-২০২৬’ থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট সদর উপজেলার ইয়ামিন (১ বছর ৫ মাস) এবং অপরজন হবিগঞ্জের বাহুবল উপজেলার আনিসা (৮ মাস)। তারা দুজনই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়Read More


বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিলকিবান্ধা এলাকায় আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো শাহ ফতেহ আলী পরিবহনের বাসের নিচে চাপা পড়ে সড়কের পাশে অপেক্ষমাণ ৭ জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। নিহতরা হলেন— তাজিমুল (৪৭), বেল্লাল হোসেন, আবু সাঈদ (৪৫), আনারুল (৫৫), আমিরুল (৪০), নূর আলম (৪৫) ও জমির মালিক নূরRead More