বৈশাখী নিউজ ২৪
সিলেটে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর অভিযানে সিলেট নগরীর হুমায়ুন চত্বর এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব-৯ জানায়, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে বিলাস পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সোহাগের পরিবারের সঙ্গে তার চাচা খলিল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার (৭ আগস্ট) রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়া ও তার সহযোগীরা সোহাগের পথরোধ করেন। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়েRead More
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২Read More
যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন কেনাকাটা এবং মোবাইল ব্যাংকিং সবকিছুই এখন স্মার্টফোননির্ভর। তবে অসাবধানতাবশত ক্ষতিকর অ্যাপ ইনস্টল করলে ফোনের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম আইবি টাইমস-এর এক প্রতিবেদনে এমন কয়েকটি অ্যাপের ধরন সম্পর্কে সতর্ক করা হয়েছে, যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে হ্যাকারদের কাছে পৌঁছে দিতে পারে। এমনকি এসব অ্যাপের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণও প্রতারকদের হাতে চলে যেতে পারে। যেসব অ্যাপ থেকে সতর্ক থাকতে হবে; ক্রিপ্টোকারেন্সি অ্যাপ (ভুয়া সংস্করণ): কিছু ভুয়া ক্রিপ্টোকারেন্সি অ্যাপ দেখতে আসলRead More
ইতালির বন্দরে বিমানের ফ্লাইট বিকল, আড়াইশ যাত্রী আটকা
বৈশাখী নিউজ ডেস্ক: ইতালির রোম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে দীর্ঘ সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। টরন্টো থেকে ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটটিতে থাকা আড়াই শতাধিক যাত্রী উড়োজাহাজের ভেতরেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। জানা যায়, কানাডার টরন্টো থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণ করলে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিমানটি উড্ডয়ন করতে পারেনি। ফ্লাইটে থাকা যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় আবদ্ধ পরিবেশে থাকায়Read More
বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে ওমান
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির কৃষি খাতের শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওমানজুড়ে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য একটি অনুমোদিত কোটা নির্ধারণ করা হয়েছে। ওমানের সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার জানিয়েছে, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) উদ্যোগে এবং দেশটির শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের আওতায় এখন থেকে ওমানের কৃষকরা বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে কেবল ওএএর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরাRead More
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা: তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষ অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে গবেষকদের জন্য স্থায়ী বসবাসের (ইন্ডিফিনিট লিভ টু রিমেইন-আইএলআর) পথ আরও সহজ করেছে যুক্তরাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাস্ট্রাজেনেকা, জাগুয়ার ল্যান্ড রোভারসহ ১০০টির বেশি গবেষণানির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন গ্লোবাল ট্যালেন্ট ভিসার ‘এন্ডোর্সড ফান্ডার’ পথের আওতায় আন্তর্জাতিক গবেষকদের স্পনসর করতে পারবে। এর ফলে যোগ্য গবেষকরা মাত্র তিন বছরেই যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ পাবেন। গেলো ৬ আগস্ট ঘোষিত এই সংস্কারের মাধ্যমে গ্লোবাল ট্যালেন্ট ভিসার এন্ডোর্সড ফান্ডার পথটি ১০০টির বেশি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেRead More
গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে সাগরপথে ইউরোপে পাড়ি দেওয়ার সময় গ্রিসের দক্ষিণ ক্রিতে গত ৪৮ ঘণ্টায় ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলীয় কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের মধ্যে একটি বড় অংশই বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গ্রিক সংবাদমাধ্যম ‘দিমোকরাতিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় সীমান্ত সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর নজরদারি বিমানে প্রথমে অভিবাসীবাহী নৌকাগুলো শনাক্ত করা হয়। এরপর কোস্টগার্ড ও স্থানীয় মাছ ধরার নৌকার সহায়তায় তাদের উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে আসা হয়। উদ্ধার অভিযানে দেখা যায়, একটি নৌকায় ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি এবংRead More
বাউলশিল্পী পেহলি ভৈরবীর মৃত্যুতে সিলেট মিউজিক এসোসিয়েশনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহলি ভৈরবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মিউজিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুক্রবার (৭ আগস্ট) এক শোক বার্তায় সিলেট মিউজিক এসোসিয়েশনের সভাপতি রেজওয়ান রাজ ও সাধারণ সম্পাদক শাওন কর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অন্যদিকে, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান ‘আর্ক’র ব্যান্ড ভোকাল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মিউজিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সিলেট মিউজিক এসোসিয়েশনের সভাপতি রেজওয়ান রাজ ও সাধারণ সম্পাদক শাওন কর বলেন, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান গেল ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবেরRead More
ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৭জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও ২ জন মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করাRead More


