Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জাপানে ভুতুড়ে বাড়ি কেনার হিড়িক!

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আবাসন খরচ ও বাড়িভাড়া হু হু করে বাড়তে থাকায় ভুতুড়ে বা দুর্ঘটনাগ্রস্ত বাড়ি ‘জিকো বুক্কেন’ কেনার প্রতি অভূতপূর্ব হিড়িক পড়েছে স্থানীয় বাসিন্দা ও আবাসন বিনিয়োগকারীদের মধ্যে। সাধারণ মানুষ যেসব বাড়িতে পা রাখতেও ভয় পান, কম খরচে থাকার আশায় কিংবা লাভজনক বিনিয়োগের উদ্দেশ্যে এখন সেগুলোই হয়ে উঠছে জাপানিদের প্রথম পছন্দ। জাপানি সংস্কৃতিতে যেসব বাড়িতে আগের বাসিন্দার নির্মম হত্যাকাণ্ড, আত্মহত্যা বা একাকী মৃত্যুর (‘কোদোকুশি’) মতো অঘটন ঘটে থাকে, সেগুলোকে ‘জিকো বুক্কেন’ বা দুর্ঘটনাগ্রস্ত সম্পদ বলা হয়। সাধারণত বাজারমূল্যের চেয়ে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম দামে মেলে এসব বাড়ি।Read More


সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন। রোববার (৯ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। মারা যাওয়া তিনজনের মধ্যে বর্ণা রাণী দাসের বয়স ১৮ বছর, আর এহসানুল তিন বছর চার মাস ও আয়ানের বয়স ছিলো আট মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীনRead More


মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের ‍মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সীমান্তের প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রাতে তারা মিয়াসহRead More


সুনামগঞ্জের জাউয়া বাজারে ট্রাকের ধাক্কায় সেতুর গার্ডার ধস

ছাতক প্রতিনিধি: সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কের ছাতক উপজেলার জাউয়া বাজার সেতুতে ট্রাকের ধাক্কায় রেলিং ভেঙে অর্ধেক ঝুলে পড়েছে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে‌ছে ট্রাকটি। রোববার (৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার সেতুর ওপর এক ট্রাকের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে গেছে। ট্রাকটি অর্ধেক সেতুর ওপর ঝুলে আছে। ঘটনাস্থলে গি‌য়ে দেখা যায়, হলুদ রঙের একটি ডাম্প ট্রাক সেতুর কিনারে অর্ধেক ঝুলে আছে। আশপাশে স্থানীয় লোকজন জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বৃষ্টির কারণে রাস্তা ও সেতু ভেজা থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে। একজন মানুষ ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে,Read More


যুক্তরাষ্ট্রে এক মাসে আটক প্রায় ৫১ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) গত মাসে প্রায় ৫১ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে, যা সংস্থাটির ইতিহাসের যেকোনো এক মাসে সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড। ট্রাম্প প্রশাসনের দেশব্যাপী অভিবাসনবিরোধী কঠোর অভিযান জোরদার করার ফলেই এই রেকর্ড সংখ্যক গ্রেফতারের ঘটনা ঘটেছে। আইসিই-এর প্রকাশ করা তথ্য এবং মার্কিন গণমাধ্যমের বরাতে জানা যায়, গত মাসে সংস্থাটি প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৬৪৫ জনকে গ্রেফতার করেছে। এর আগে গত জুনে প্রায় ৪৩ হাজার গ্রেফতারের রেকর্ড হয়েছিল, যা ভেঙে টানা দ্বিতীয় মাসের মতো নতুন রেকর্ড গড়ল সংস্থাটি। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ডRead More


কিডনি বিকল শিক্ষার্থীর পাশে শাবি’র দিক থিয়েটার, ৩দিনব্যাপী নাট্যোৎসব শুরু ২৭ আগস্ট

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের প্রথম দিনেই মঞ্চস্থ হবে দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা ও ৩য় মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’। শনিবার (৮ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ “নাটকে সাম্যের আন্দোলন,Read More


ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোকপ্রজ্বলন

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শুরুর দাবিতে আলোকপ্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া ঝুলে থাকার সমালোচনা করে অবিলম্বে দৃশ্যমান বিচার কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন বক্তারা। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন ত্বকীর বাবা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শামীম ওসমান এবং চিহ্নিতRead More


হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জতিক ডেস্ক: বিশ্বের অন্যতম সমুদ্রবাণিজ্য পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে কেবল এই চুক্তিই জলপথটি পুরোপুরি উন্মুক্ত করার জন্য যথেষ্ট নয় বলে শনিবার (৮ আগস্ট) জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করে বলেছে, প্রণালিতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। প্রণালির দুই পাশে অবস্থিত ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে শুক্রবার (৭ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এই চুক্তি স্বাক্ষরিত হলে স্বাভাবিক তেল পরিবহন আবার শুরু করা সম্ভব হতে পারে বলেRead More


কানাডা থেকে ৬ মাসে ৩,৩২৩ ভারতীয় বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসেই কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ সংখ্যা ২০২৫ সালে পুরো বছরে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর কানাডা থেকে ভারতীয় নাগরিক বহিষ্কারের নতুন রেকর্ড তৈরি হতে পারে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটি থেকে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। ওই সংখ্যাই তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। তবে ২০২৬ সালের মাত্র ছয় মাসেই গত বছরের সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যRead More


সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় প্রসাধনীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্পতিতে এ তথ্য জানানো হয়চ। এর আগে, শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ছাদে বিভিন্ন কার্টুনে রাখা ভারতীয় প্রসাধনীসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দকৃত পণ্য ও প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার ৬৬০Read More