Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সুনামগঞ্জে স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী

বৈশাখী নিউজ ডেস্ক: ১৭ বছরের সংসার, স্বামী ও তিন সন্তানকে ফেলে স্ত্রী পরকীয়া প্রেমিক দূরসম্পর্কের ভাগ্নের সঙ্গে চলে যাওয়ায় সেই স্ত্রীকে তালাক দিয়ে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন হতভাগ্য স্বামী। ওই স্বামীর নাম সোহেল আহমদ রানা (৩৯)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের বাসিন্দা। শনিবার (৮ আগস্ট) বিকেলে স্ত্রীকে তালাক দিয়ে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। তার সাবেক স্ত্রীর নাম মাহমুদা আক্তার (৩৫)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোহেল আহমদ রানা জানান, ২০০৯ সালে তার মা একই এলাকার গরোয়া গ্রামেরRead More


কানাডায় জরুরি অবস্থা, দুই শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া। প্রদেশটিতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রদেশটির কর্তৃপক্ষ। সেইসঙ্গে দুই শহর ও এর আশেপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদেরকে। ২০ হাজার মানুষকে সরিয়েও নেওয়া হয়েছে এরই মধ্যে। রোববার (৯ আগস্ট) মার্কিন বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, একযোগে ১০০টিরও বেশি সক্রিয় দাবানল ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলম্বিয়ায়। প্রাণহানি এড়াতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক প্রধান ডেভিড ইবি। তীব্র তাপদাহ, শুষ্ক ঝড়ো হাওয়া এবংRead More


জৈন্তাপুরে ডিবির হাওরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি হাওর এলাকার মাসুক মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), মানিক আহমদ (৪০), ফজলু মিয়া (৮০) ও রফিক আহমদ (৫০)। এ ছাড়া আহত বাকিদেরRead More


সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সিসিকের পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের ছড়ারপার এলাকায় মসজিদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাইম মহানগরের শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহতরা হলেন একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) ও আল-আমিন। তারা সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও কয়েকজন শ্রমিক সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন। পরে চারজনRead More


হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকেরRead More


চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত জামাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন। শনিবার (৮ আগস্ট) গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মোহছেন ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জামাল উদ্দিনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে বিষয়টি দেখতে সেখানে যান জামাল উদ্দিন। পরে নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক লাইন বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েRead More


চার দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের মিছিল, ডিসির কাছে স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার দফা দাবিতে মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা। একই সঙ্গে দাবি আদায়ে ১৫ দিনের আল্টিমেটামও ঘোষণা করেছেন তারা। রবিবার (৯ আগস্ট) দুপুরে সিলেটের মালনীছড়া চা বাগান এলাকা থেকে শ্রমিকদের মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক আম্বরখানা, চৌহাট্টা ও জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে চা শ্রমিকরা তাদের দাবি তুলে ধরেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান মজুরিতে জীবনধারণ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা জানান, তাদের সার্বিক দাবি নিয়ে দুই দিন আগেRead More


সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রেরRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু 

বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল সিলেটেই মারা গেছে ৩ শিশু। এই সময়ে নতুন করে দেশজুড়ে উপসর্গসহ আরও ১ হাজার ৬৩ জন হামে আক্রান্ত হয়েছে। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৭৫ শিশুর। এর বাইরে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩ জনে।Read More


যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে, প্রস্তাবিত নীতি কার্যকর হলে এই সুযোগ হারাতে পারেন বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীরা। রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের বর্তমান ভিসানীতি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। নতুন প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে। এটি এখনও চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এছাড়া প্রস্তাবটির বিস্তারিত তথ্যওRead More