বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: নানা পদক্ষেপেও হামের প্রাদুর্ভাবে লাগাম টানতে পারছে না সরকার। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে হামজনিত মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৬ শিশু। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানি ঘটেছে মোট ১ হাজার ৬৩ শিশুর। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগেRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ১৯০ জনে দাঁড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২১ দিনেই ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ ছাড়াও উল্লেখিত সময়ে ঢাকা বিভাগে ২৮১ জন ছাড়াও খুলনা বিভাগে ২৭১, বরিশাল বিভাগে ২১৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬, রাজশাহীRead More
সিলেটে অভিযানে ৩টি ফার্মেসিতে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটনগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানায়, সোমবার বিকেলে মীরবক্সটুলা এলাকার ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ঔষুধ ও বেবি ফুডস বিক্রির অপরাধে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার ও সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজারকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বRead More
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে (পিএটিআই) আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সময়ে সারাদেশে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক হওয়া ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীর মধ্যে ৩৫ হাজারের বেশি জনকে জেআইএমের নিজস্ব অভিযান থেকে আটক করা হয়েছে। বাকি ২২ হাজারের বেশি বিদেশিকে দেশের প্রবেশপথগুলোতে আটক করাRead More
সিলেট নগরীর প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌণে ১২টায় নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে নগরীতে মারাত্মক যানজট ও অবৈধ পার্কিং দূরীকরণে সিলেটের সকল ছোট-বড় রাস্তায় ডিভাইডারের দাবীতে রাস্তার মধ্যখানে ১০ মিনিট মানব ডিভাইডার কর্মসূচী ও মানব ডিভাইডার কর্মসূচী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ডিভাইডার হলে রাস্তায় ওভারটেকিং বন্ধ, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত, রাস্তার অবৈধ পার্কিং দূর, অবৈধ স্ট্যান্ডবাজী ও সর্বপ্রকার মুখোমুখী দুর্ঘটনা থেকে সাধারণ জনগণ পরিত্রাণ পাবেন।Read More
সিলেটের বালুচরে টিলা কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বালুচর এলাকার ঐতিহাসিক ‘করিমউল্লাহ টিলা’ অবৈধভাবে কাটার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে শাহপরান (রহ.) থানায় একটি পরিবেশগত মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০১০ সংশোধিত)-এর অধীন মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বালুচরের সাদিপুর ১ম খণ্ড মৌজায় অবস্থিত এস.এ. ১৭২ নম্বর খতিয়ানের ৬৩ নম্বর দাগের টিলাটি স্থানীয়ভাবে ‘করিমউল্লাহ টিলা’ নামে পরিচিত। গত ২০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকারRead More
‘জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ’
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে গভীর রাতে সরকার ডিজেল প্রতি লিটার ১৩৫, পেট্রোল প্রতি লিটার ১৬০ ও অকটেন ১৬৫ টাকা বৃদ্ধিতে তীব্র নিন্দা ও গভীর উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, দেশের মানুষ এমনিতে গ্যাস বিদ্যুতের তীব্র লোডশেডিং এ চরম ও আর্থিক মানসিকভাবে খুবই জর্জরিত। অপরদিকে চরম মূল্যস্ফীতি নিত্যপণ্যের উর্ধ্বগতিতে যখন জনজীবন চিড়ে চ্যাপ্টা, ঠিক তখনই এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ জনগণ হতবাক। নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সত্ত্বেওRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং গুণীজনদের সংবর্ধনা এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় হলরুমে বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন ইঞ্জিনিয়ার বশির উদ্দীন আহমেদের সৌজন্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানRead More
সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ এপ্রিল প্রথম দফায়, ৩১ মে দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অল্প সময়ের ব্যবধানে এভাবে দফায় দফায় দাম বাড়ানো সরকারের একের পরে এক গণবিরোধী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এরRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এই কর্মসূচি পালন করবে দলটি। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন। দলটির পক্ষ থেকে বার্তা, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরRead More


