বৈশাখী নিউজ ২৪
ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকেঃ সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ছাতক উপজেলা পরিষদে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নতুন পরিদর্শন কক্ষের মাধ্যমে এলাকার জনগণ যাতে আরও সহজে ও দ্রুত সেবা ও যোগাযোগের সুযোগRead More
বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি। গত রবিবার (৯ আগস্ট) অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ স্বাক্ষরিত ওই আবেদনে প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে অটিপি, পিন কোড ওRead More
শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোসাইটিRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়েRead More
সুনামগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে তাহিরপুরে বিয়ের প্রলোভনে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালাম নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি তদন্ত) সুশংকর পালের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। পরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এসআই দীপক, এসআইRead More
মৌলভীবাজারে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রোমান। দুর্ঘটনায় আহত হেলপারের নাম নয়ন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জRead More
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা থাকায় সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরতRead More
হবিগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় রহিছ আলী (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার গেইট মসজিদের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রহিছ আলী শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবু মিয়ার ছেলে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে রহিছ আলী টমটম নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা-সিলেটগামী লেনে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-ন-১৫-৭৩১৬ নম্বরের একটি পিকআপভ্যান টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবংRead More
সিলেটে হামের উপর্সে আরও ২ শিশুর মৃত্যু, শনাক্ত ২৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম রোগে আক্রান্ত বা হামের লক্ষ্মণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জন। আর হাম সন্দেহজনক ও নিশ্চিত দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩০ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পাঁচ মাস বয়সী এক শিশুর বাড়ি সিলেটের গোয়াইনঘাটে এবং ছয় মাস বয়সী আরেক শিশুর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে। বুধবার (১২ আগস্ট) সিলেট বিভাগীয়Read More
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, কম্বল, গরু, জিরা, কসমেটিকস, বাসমতি চাল, কিসমিস, বিস্কুটসহ বিভিন্ন ধরনের পণ্য। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোনারহাট, কালাসাদেক, সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি ও তামাবিল বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করাRead More


