Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর উজিরপুর মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ জিবান আহমদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রাম (লক্ষীবাজার) এলাকার বাসিন্দা এবং নুহা চালক মো. রাহিম আহমদের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) জকিগঞ্জের উজিরপুর মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর জিবান আর বাড়িতে ফিরেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেওRead More


সন্তানের মুখে মায়ের গল্প

মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী। মা শুধু একজন মানুষ নন। তিনি আমাদের সবচেয়ে আপন অনুভূতি, সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং নিঃশর্ত ভালোবাসার নাম। ‘মা’ শব্দটি উচ্চারণ করলেই মনের মধ্যে এক ধরনের উষ্ণতা ফিরে আসে। মনে হয় পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যার কাছে নিজের সব কষ্ট, ভয় আর অভিমান নির্দ্বিধায় বলা যায়। শৈশব থেকে বড় হয়ে ওঠার প্রতিটি ধাপে মায়ের উপস্থিতি আমাদের ঘিরে থাকে। কখনো তিনি কাছে থেকে হাত ধরে পথ দেখান, কখনো দূরে থেকেও সন্তানের জন্য ভাবেন। সন্তানের মুখেরRead More


ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমি ও স্থাপনা ছেড়ে দিয়েছেন জনস্বার্থে। অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে প্রয়োজনীয় দলিলপত্রও জমা দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু জমি দেওয়ার পর সেই ক্ষতিপূরণের টাকা পেতেই এখন এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হচ্ছে ভূমিমালিকদের। শুধু তাই নয়, ভূমিমালিকদের অভিযোগ, বাজারমূল্যের তুলনায় অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে অধিগ্রহণ করা জমির জন্য। নির্ধারিত সেই অর্থও একবারে নয়, তিন কিস্তিতে দেওয়ার কথা। প্রথম কিস্তির টাকা তুলতেও নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এমন অভিযোগেRead More


মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব-তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদিক আহমদ বড়লেখা উপজেলার সুজাউল গ্রামের আব্দুল বাছিতের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুজাউল এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে চান্দগ্রামের দিকে যাচ্ছিলেন ছাদিক। পথে তালিমপুর এলাকায় পৌঁছালে এক বন্ধুর ফোন পেয়ে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হন। পরে পূর্ব-তালিমপুর এলাকায় একটি ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কেRead More


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট এর সাধারণ সম্পাদক প্রিতম দাস, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ ও আফছার আহমদRead More


সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজা ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো আগামী ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী। এদিন আমন্ত্রণ ও অধিবাস ও মহাষষ্ঠীর পূজো অনুষ্ঠিত হবে। পরদিন ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি ও রাত ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী। এদিন সকালেRead More


জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় টাস্কফোসের এ অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়েছে। এসব নৌকার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। জানা গেছে অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাRead More


জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় জুবেলকে বহনকারি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটককৃত জুবেল আহমদ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের আব্দুস সালাম ওরফে মন্টুর ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বারজনি যাত্রীছাউনির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বারজনি যাত্রীছাউনির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস উয়াবা ট্যাবলেটসহRead More


একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির তথ্য মতে, পূর্বের মতো সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এ ধাপের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলাRead More


লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ

বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত ৫ আগস্ট থেকে বাড়তি এ দাম কার্যকর হয়েছে। মিল্কভিটার দুধ উৎপাদন করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের দাম ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বেড়েছে। এ কারণে খুচরা পর্যায়ে দুধের দাম বাড়ানো হয়েছে। এছাড়া, ১ আগস্ট থেকে বাড়ানো হয়েছে খামারি পর্যায়ে দুধ সংগ্রহের মূল্যও। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারেRead More