Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “সাধারণ স্পেস ও অন্যান্য সুবিধা বাদ দিয়ে প্রস্তাবিত এই বিসিক শিল্পনগরীতে প্রায় ১১০ একর জমিতে নিট প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। শিল্পের আকারের ওপর ভিত্তি করে প্লটের সংখ্যা নির্ধারিত হবে। সড়ক কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে কথা হয়েছে, বাইপাসের বর্তমান সড়কটি ভবিষ্যতে ৬ লেনের মহাসড়কে উন্নীত হচ্ছে, যার ডিপিপি তৈরির কাজ চলছে। এটি ঢাকা-সিলেটRead More


বিশ্বনাথে আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আবদুল কাইয়ুম (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি করেন উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইরন মিয়া (৫৫)। মামলার নম্বর ১৭, তারিখ ২১ আগস্ট ২০২৬। মামলা দায়েরের পর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করে। তিনি পৌর শহরেরRead More


সিলেটে সোয়া ১১ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ১১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন বিআইডিসি এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে একটি নোহা গাড়িতে তল্লাশি করেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৪৪১৫। তল্লাশিকালে গাড়িRead More


সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ মো. আব্দুল কাদির (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পণ্য বহনকারী একটি পিকআপও আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে শাহপরান (রহ.) থানাধীন গেইলপাড়া, বটেশ্বর বাজার এলাকায় মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৫১০ কেজি ভারতীয় কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় চকলেট এবং ৩Read More


সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চা-পাতাসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় মো. তোফায়েল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এসআই (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ধোপাগুল থেকে সাহেব বাজারগামী পাকা সড়কে, জনৈক দুদু মিয়ার বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ম-১৪-০০৩৮ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশিRead More


সিলেটে কিশোর রিফাত হত্যার আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যার ঘটনায় জুয়েল আহমেদ (১৮) নামে এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, গ্রেপ্তার জুয়েল আহমেদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার জিয়াউর রহমানের ছেলে। সে এ মামলার এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামি। র‌্যাব-৯-এর তথ্যমতে, গত ২১ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার এরিনা ফুটসাল ইনডোর মাঠে ফুটবল খেলা চলাকালে ফাউল করাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাফি ও তার দলের সদস্যরা মাঠ ছেড়ে চলে যেতে চাইলে প্রতিপক্ষ দলের সদস্যরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েRead More


ওসমানীনগরে সিএনজি অটোরিকশা-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার মোহাম্মদপুর দরকা গ্রামের ফরিদ মিয়ার ছেলে অটোরিকশা চালক লালন মিয়া (২৫), বাকি ৩ জন একই পরিবারের সদস্য; তারা হলেন নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অযুফা বেগম (৩০) এবং তাদের মেয়ে মারিয়া (৮)। তাদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরমসী গ্রামে। দুর্ঘটনায় শিশুসহ আরওRead More


সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না: বানিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। শনিবার (২২ আগস্ট) এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সিলেট মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নির্ধারণে এই মতবিনিময় সভার আয়োজন করাRead More


ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন একটি ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের মূল লক্ষ্য এই অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা।” তিনি আরও জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানি-নির্ভর শিল্পের বদলে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদেরRead More


ছাতকের রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার মেরিন জামান রুহি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের স্কলারশিপ পেয়েছেন। এই স্কলারশিপের আওতায় আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন রুহি। উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে রুহি। আব্দুল কাদির পেশায় চা বিক্রেতা। নৌকা দিয়ে চা বিক্রি করেন। দরিদ্র পরিবারের সন্তান হয়েও তাঁর এমন অর্জন এলাকায় ব্যাপক প্রশংসা ও আনন্দের সৃষ্টি করেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান রুহিরRead More