সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চা-পাতাসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় মো. তোফায়েল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ধোপাগুল থেকে সাহেব বাজারগামী পাকা সড়কে, জনৈক দুদু মিয়ার বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ম-১৪-০০৩৮ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়িটি থেকে ৪০ বস্তায় মোট ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত মো. তোফায়েল সিলেটের ওসমানীনগর থানার উনিশ মাইল (কলারাইল) এলাকার আলাউর রহমান ও হোসনে আরা বেগমের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকার ময়না মিয়ার বাসায় থাকেন।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে
পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed