সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ মো. আব্দুল কাদির (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পণ্য বহনকারী একটি পিকআপও আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে শাহপরান (রহ.) থানাধীন গেইলপাড়া, বটেশ্বর বাজার এলাকায় মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৫১০ কেজি ভারতীয় কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় চকলেট এবং ৩ হাজার ৪২০ পিস Clop G Cream জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।
আটক মো. আব্দুল কাদির (২৪) সিলেটের গোয়াইনঘাট থানার ফতেপুর এলাকার মো. সোনা মিয়া ও নীলা বেগমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা পিকআপটিও আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed