Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে বিপুল পরিমিণ এসকাফ সিরাপসহ মাদক কারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। র‌্যাব-৯, সিপিসি-সিলেটের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার শরীয়তপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের কাছে তথ্য ছিল, জাফলং এলাকা থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি গোলাপগঞ্জ হয়ে সিলেটের দিকে যাচ্ছেন। এর ভিত্তিতে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শরীয়তপুর সাকিনস্থ র‌্যাব-৯ সিলেটের মেইন গেটসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটিRead More


সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। একই সময়ে নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম সাইদুর ইসলাম। তার বয়স ১০ মাস। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাবার নাম সালেক আহমেদ, বাড়ি সিলেটের জকিগঞ্জে। মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকেRead More


তাহিরপুরে কলেজ ছাত্রীকে চারদিন আটকে রেখে বিয়ের জন্য চাপ, থানায় মামলা

বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে অপহরণের পর চার দিন ধরে আটকে রাখায় এক ৭ জনের নামে মামলা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) তাহিরপুর থানায় মামলা করেন অপহরণের শিকার কলেজছাত্রীর বাবা। মামলার আসামিরা হলেন, তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের জহুর ইসলামের ছেলে শাওন ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৫ জন। জানা গেছে, বাদাঘাটে স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী কলেজে আসা যাওয়ার পথে গেল কয়েকমাস ধরে ওই কিশোর যৌন হয়রানি করে আসছে। কলেজছাত্রী বিষয়টি তার পরিবারের বাবা-মা, স্বজনদের জানালে বখাটে ক্ষিপ্ত হয়ে ২১ আগস্ট শুক্রবার ভোররাতে ওই কলেজছাত্রীকে বাড়ি থেকেRead More


ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত সড়কের পাশে থাকা ৪৩৪টি গাছ নিলামে বিক্রির পর কাটার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে নিলামের প্রক্রিয়া শুরু হলেও গত ১০ আগস্ট ২০২৬ তারিখে গাছগুলো কেটে নেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বন বিভাগের তথ্যমতে, সড়ক প্রশস্তকরণ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সড়কের পাশে বন বিভাগের মার্ক করা ৪৩৪টি গাছ নিলামে দেওয়া হয়। নিলামে সুনামগঞ্জের আলী ইমাম আল মাহমুদ সুমন ১৩ লাখ ৪০ হাজার টাকায় গাছগুলো কিনেছেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান স্বাক্ষরিত কার্যাদেশে উল্লেখ করাRead More


সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জ সদরRead More


সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে জন্মহার। আশঙ্কাজনকভাবে জন্মহার কমে যাওয়ার ‘সুপার-এজড সোসাইটি’ হওয়ার পথে রয়েছে বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্রটি। অর্থাৎ, শিগগিরই দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর ও তার বেশি বয়সী হতে চলেছে। এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। ঘোষণা অনুযায়ী, এখন থেকে সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই সরকারের কাছ থেকে পাবেন প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৭ লাখ টাকা)। রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে এ প্রণোদনার ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। খবরRead More


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: জনবল নিয়োগ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) ৬ কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক (জেলা জজ) শাহাদাৎ হোসেন প্রামানিক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন কারাগারে প্রেরণ করে পুলিশ। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে আদালত তাদেরRead More


শ্রীমঙ্গলে মাদরাসাছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, প্রায় এক মাস ধরে ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে মিরাজের বিরুদ্ধে। দীর্ঘদিনের নির্যাতনে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ রোববার সকালে ওই শিক্ষকেরRead More


সিলেটের সেফ হোমে জন্ম নেওয়া শিশুর বাবা মাদ্রাসা শিক্ষক, ডিএনএতে মিল

বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় সিলেটের একটি সেফ হোমে জন্ম নেওয়া নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই প্রমাণিত হয়েছেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২৪ আগস্ট) আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল। তিনি জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের বাবা হিসেবে অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী সাগরকে শনাক্ত করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করে প্রতিবেদনটি উপস্থাপনRead More


ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সোমবার (২৪ আগষ্ট) বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী পালিত হয়। ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকবৃন্দ ভিক্ষুক ও হিজড়াদের যন্ত্রণায় অতিষ্ঠ। সর্বপ্রকার যানবাহনের যাত্রীসহ রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, রেলষ্টেশন, বিমানবন্দর ও ট্রাফিক সিগন্যালে সাধারণ পথচারীদের পথ আটকে জোরপূর্বক টাকা দাবি করে হিজড়া ও ভিক্ষুকরা। প্রকৃতRead More