বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন বিপ্লব দেব। পথে সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিকRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ৯৫০
স্বাস্থ্য ডেস্ক : দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১টি শিশু। বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়েRead More
সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি মতিউর, সম্পাদক জলিল
জৈন্তাপুর প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। গত রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিন কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ে সকাল ৯টায় ভোট দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন।Read More
সিলেটে বিদেশি মদ ভর্তি প্রাইভেট কার আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এসব মাদক জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌণে ৯টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে নাজিরবাজারে প্রাইভেট কারটি (চট্ট মেট্রো-গ ১১-৩৩৬৬) রেখে এর চালক ও দুজন যাত্রী সঙ্গের মাইক্রোবাসটিতে চড়ে দ্রুত গতিতে পালিয়ে যান। এসময় স্থানীয়রা এসে কারটির পেছনের ডিগিভর্তি বিদেশি মদের অনেকগুলো কার্টন দেখে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানাপুলিশ এসে স্থানীয়দের সামনে কার্টনRead More
বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বাড়ির পুকুরে ডুবে সাদিয়া আক্তার নিহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার নিহা ওই গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। জানাযায়, মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন হঠাৎ দেখে সাদিয়া কোথাও নেই। খোজাখোজি করে না পেয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদারকে জানালে তিনি বিশ্বনাথ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ বাড়ির পুকুর থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্তRead More
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের (অ্যাপয়েন্টমেন্টের) সময়সূচি সাময়িকভাবে স্থগিত বা পরিবর্তন করেছে। অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের মধ্যেই দেশটির সব দূতাবাস ও কনস্যুলেটে নতুন প্রশিক্ষণ কার্যক্রম চালুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রশিক্ষণের জন্য ভিসাসংক্রান্ত সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। দপ্তরের দাবি, এই প্রশিক্ষণের মাধ্যমে ভিসা কর্মকর্তাদের আবেদনকারীদের আরও বিস্তারিত ও একই ধরনের মানদণ্ডে যাচাই করার সক্ষমতা বাড়ানোRead More
এক যুগ ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের ৭টি স্টেশন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত সাতটি রেলওয়ে স্টেশন জনবল সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় পাঁচটি, হবিগঞ্জে একটি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি স্টেশন রয়েছে। এক যুগের বেশি সময় ধরে বন্ধ থাকা স্টেশনগুলো এখন জনমানবশূন্য। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্টেশন গুলোর কোটি কোটি টাকার মূল্যবান জায়গা দখল হচ্ছে। এছাড়াও বন্ধ স্টেশন গুলোর এলাকার বাসিন্দাদের দূরের স্টেশনে গিয়ে রেলসেবা নিতে হচ্ছে। এতে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব স্টেশন এলাকার বাসিন্দারা জানান, একটা সময় ট্রেন থামতো। স্টেশন গুলো ছিলো এসব এলাকার প্রাণকেন্দ্র। তবে দুঃখের বিষয় হচ্ছেRead More
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। মারা যাওয়া শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার (২৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন, নর্থ ইস্ট মেডিকেলRead More
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন : অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
লায়ন মো: গনি মিয়া বাবুল: হযরত মুহাম্মদ (সা.) একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক নতুন আলোর সূচনা। এমন এক সময়ে তিনি পৃথিবীতে আগমন করেন, যখন সমাজের বিভিন্ন স্তরে নৈতিক অবক্ষয়, অন্যায়, বৈষম্য, অজ্ঞতা ও হিংসা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। তাঁর জীবন ও শিক্ষার মাধ্যমে মানুষ সত্য, ন্যায়, মানবতা, সাম্য ও শান্তির নতুন পথের সন্ধান পায়। হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম মক্কায় কুরাইশ বংশে। তাঁর জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন এবং শৈশবেই তিনি মাতা আমিনাকেও হারান। এত প্রতিকূলতার মধ্যেওRead More
একাদশে ভর্তির নতুন ফি নির্ধারণ, কোন কলেজে কত?
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজের অবস্থান, এমপিওভুক্তির ধরন এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি দিতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। এতে ভর্তি, সেশনসহ বিভিন্ন খাতের ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চRead More


