বৈশাখী নিউজ ২৪
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করার সময় উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী এক কিশোরকে। প্রথমে নিজেকে চট্টগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। পরে আহ্ছানিয়া মিশন শিশু নগরীর শিক্ষকদের প্রচেষ্টায় তার পরিচয় নিয়ে অনুসন্ধান শুরু হলে জানা যায়, সে রোহিঙ্গা। এরপর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের লিগ্যাল অফিসারের মাধ্যমে পঞ্চগড় সদর থানা পুলিশ কিশোর আব্দুল ওয়াহিদকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের আইনি সহায়তা কেন্দ্র ব্লাস্ট সহযোগিতায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নRead More
ঢাকাস্থ জার্মান দূতাবাসের নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। সম্প্রতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আবেদনকারীদের দূতাবাসে প্রবেশের নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়। দূতাবাস কর্তৃপক্ষ জানায়, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের যাতায়াত ও প্রবেশ প্রক্রিয়া সহজ করতেই এই দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, জার্মান দূতাবাসে প্রবেশের জন্য পৃথক দুটি গেট রয়েছে। এর মধ্যে একটি গেট দূতাবাসের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষিত এবং অন্যটি শুধুমাত্র ভিসা আবেদনকারীদের ব্যবহারের জন্য নির্দিষ্ট। নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীরা যদি গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে অগ্রসর হন,Read More
৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল
আন্তর্জাতিক ডেস্ক: চীন ও নেপাল সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। হিমবাহ ও বিশালাকার পাথর ধসে নদীর গতিপথ রুদ্ধ হয়ে যাওয়ায় সেখানে একটি বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। কাঠমান্ডুস্থ চীনা দূতাবাস এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছে, হ্রদে পানির স্তর বিপজ্জনক উচ্চতায় পৌঁছে উপচে পড়া শুরু করেছে। যেকোনো মুহূর্তে এই প্রাকৃতিকভাবে তৈরি বাঁধ ভেঙে ভাটি অঞ্চলে প্রলয়ংকরী বন্যা দেখা দিতে পারে। নেপাল অংশের ‘চ্ছোদেন খোলা’ ও ‘পুরেপু সাংপো’ নদীর সংযোগস্থলে এই ধসের ঘটনা ঘটে। গত কয়েকদিনের ভারী বর্ষণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে নেপালের রসোয়াসহ সীমান্তবর্তী জেলাগুলোতেRead More
হবিগঞ্জে জাতীয় ৪ নেতার মুরাল অপসারণের প্রতিবাদ, পুনঃস্থাপনের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় ৪ নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। জানা যায়, অনেক আগে থেকেই মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। সম্প্রতি মাস খানেক আগে মাধবপুরের তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে ওই ইউএনওRead More
সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে ১জন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার (২৮ আগস্ট) সকালে চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের আঃ বশির বাড়ির বাসিন্দা আব্দুল মন্নান লাকড়ি সংগ্রহের জন্য সোনাই নদীতে যান। একপর্যায়ে নদীর পানির স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে আব্দুল মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকেRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ৯৬০
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের নানা উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামের এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৪ ৭৯২ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে ৭০Read More
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে নাগরিক সমাবেশ ৩০ আগস্ট-২০২৬, রবিবার, বিকাল ৩টায়, সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট অনুষ্ঠিত হবে। নাগরিক সমাবেশকে সফল করার লক্ষ্যে ২৮ আগস্ট শুক্রবার বিকাল পাঁচটায় আম্বরখানা পয়েন্টে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুল মতাওয়ালী ফলিকের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন, আব্দুলRead More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনের মতো ছিল না। জুমার নামাজের সময় পরিবারের অগোচরে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমেছিল পাঁচ শিশু। কিন্তু সেই গোসলই যে তাদের জীবনের শেষ যাত্রা হবে, তা ঘুণাক্ষরেও জানতেন না স্বজনেরা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের পদ্মার একটি শাখা নদীতে ডুবে মারা গেছে পাঁচ মেয়েশিশু। নিহতরা হলো- চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)। স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েরRead More
বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সোনাই নদীতে লাউতা-বাহাদুরপুর যুব সমাজের আয়োজনে বসে নৌকাবাইচের ৩০তম আসর। দুপুরের পর থেকেই নদীর দুই তীরে জড়ো হতে থাকেন শত শত মানুষ। নদীর বুকে একের পর এক নৌকার ছুটে চলা আর মাঝিদের বৈঠার ছন্দে তৈরি হয় উৎসবের আমেজ। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি নৌকা। মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের গোলাপগঞ্জ থেকে আসা নৌকাগুলোর মধ্যে ছিল ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’। নৌকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে নদীর পাড়ে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। দূর-দূরান্তRead More
সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, গরু-মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং, মোটরসাইকেল ও রসুনসহ প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান চালান। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দRead More


