ঢাকাস্থ জার্মান দূতাবাসের নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
সম্প্রতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আবেদনকারীদের দূতাবাসে প্রবেশের নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়।
দূতাবাস কর্তৃপক্ষ জানায়, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের যাতায়াত ও প্রবেশ প্রক্রিয়া সহজ করতেই এই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, জার্মান দূতাবাসে প্রবেশের জন্য পৃথক দুটি গেট রয়েছে। এর মধ্যে একটি গেট দূতাবাসের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষিত এবং অন্যটি শুধুমাত্র ভিসা আবেদনকারীদের ব্যবহারের জন্য নির্দিষ্ট।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীরা যদি গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে অগ্রসর হন, তবে তাদের জন্য প্রবেশের সঠিক পথ হবে দ্বিতীয় গেটটি। তবে গেট নির্বাচনে কোনো বিভ্রান্তি তৈরি হলে সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা আবেদনকারীদের সঠিক স্থানে পৌঁছে দিতে সহায়তা করবেন।
মূলত আবেদনকারীদের হয়রানি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সুশৃঙ্খল প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed