Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ আগস্ট) দুপুরে চিমটিবিল এলাকায় গরু চড়াতে যান সোহাগ মিয়া। এ সময় গরুটি শূন্যলাইন থেকে ১ কিলোমিটার ভারতীয় অভ্যন্তরে চলে যায়। এতে তিনি গরুটি আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা তাকে মৃত ঘোষনা করেন। নিহতের চাচা আব্দুল কাদিরRead More


হবিগঞ্জ মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থী বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় বিভিন্ন মেয়াদে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও ৫ শিক্ষার্থীকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাস-১ এ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তাফসির চহমেদ নামের এক শিক্ষার্থী, যার একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানেRead More


সিলেটে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করে। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সিলেট, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহRead More


সুনামগঞ্জে চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যুবকের আত্নহনন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পানি তোলার মোটর চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান করার ঘটনায় এমরান হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এমরান বেড়াজালী গ্রামের আবদুল হাসিমের ছেলে। পুলিশ জানায়, নিজের বসতঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে রশিতে ঝুলছিল এমরানের মরদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এমরান হোসেনের ছোট ভাই তুহিন হোসেন জানান, তারা দুই ভাই, এক বোন। বোনের বিয়ে হয়েছে। দুই ভাই রাজমিস্ত্রির কাজRead More


মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সজীব শেখ (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। সন্ধ্যার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নওপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুতRead More


নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০

আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপাল ও চীনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে। এর মধ্যে কেবল নেপালেই উদ্ধার করা হয়েছে ৬৭৫ জনের মরদেহ। অন্যদিকে চীনের তিব্বত অংশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। দুই দেশ মিলিয়ে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের বড় অংশই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিদেশি পর্যটক ও দর্শনার্থী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, চারদিকে জমে থাকা ধ্বংসস্তূপ, পাহাড়ি কাদা ও পানির তোড় থেকে লাশ উদ্ধার করতে মারাত্মক হিমশিম খাচ্ছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বিপর্যয় মোকাবিলায়Read More


পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালে উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত থেকে সুন্দর আগামী ভবিষ্যত গড়ে তুলতেRead More


কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা নারীসহ ৩ বাংলাদেশি আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন। আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)। স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ উপজেলারRead More


চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলা ও মারধরের শিকার হয়ে গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ের শ্রীবাউর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪/৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৌতম দেবনাথের বাড়িতে হানা দেয়। ভোররাত তিনটা থেকে ৪টার মধ্যে ডাকাতরা বসতঘরের গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এরপরRead More


এমসি কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়া এলাকায় এমসি কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আখালিয়ার বর্ডার গার্ড স্কুলের পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাকিবুল হাসানের বাড়ি আখালিয়ার টিলাগাঁওয়ে। তার ভাই পুলিশ সদস্য, নাম রাকিবুল হাসান। তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত। এসব তথ্য জানিয়েছেন সাকিবুল হাসানের চাচা তোফায়েল আহমদ কয়েস। তিনি জানান- ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। Views: 195