Main Menu

এমসি কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়া এলাকায় এমসি কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আখালিয়ার বর্ডার গার্ড স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সাকিবুল হাসানের বাড়ি আখালিয়ার টিলাগাঁওয়ে। তার ভাই পুলিশ সদস্য, নাম রাকিবুল হাসান। তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত।

এসব তথ্য জানিয়েছেন সাকিবুল হাসানের চাচা তোফায়েল আহমদ কয়েস।

তিনি জানান- ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

Share





Related News

Comments are Closed