Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। ওয়াশিংটন যদি এসব শর্ত না মানে, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। খবর সামা টিভির। রেজাই জানান, জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। শর্ত না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে না। এমনকি ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকাRead More


পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে। সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার আশু হুমকি তৈরি হলে দেশটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সংকেত পাঠানো হয়। সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে জানানো হয়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মক্কা নগরীতে জরুরি বার্তা পাঠানো হয়। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় কৌশলগত এলাকা ইয়ানবু গভর্নরেটসহ তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও পৃথক সতর্কতা জারি করাRead More


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’Read More


অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। অনুমোদন পাওয়া চারটি ডিজিটাল ব্যাংক হলো— বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকেRead More


হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৮১

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। অন্যদিকে গতRead More


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৯

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিত রোগটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এরই ধারাবাহিকতায় এবার একদিনে মারা গেছে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর আগের ২৪ ঘণ্টায়ও ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ডেঙ্গু। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনেই মৃত্যু ঘটেছে ১১২ জনের। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ২৩ দিনে ১১২Read More


সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: সিসিক প্রশাসক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ এখনো অসম্পূর্ণ। আমরা আশা করছি এই ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে মার্কেটি হস্তান্তর করতে পারবো। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই মার্কেট পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ব্যবসায়ী ও মালিকদের উদ্দেশ্যে এই কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধোপাদিঘী সিটি কর্পোরেশন শপিং সেন্টারের উপদেষ্টা এডভোকেট কুতুব উদ্দিন, সভাপতি ডা. মো. আনোয়ার সাদাত চৌধুরী, সহ সভাপতি আব্দুলRead More


আধুনিকতার আড়ালে এক নীরব জাহেলিয়াত

আতিকুর রহমান নগরী: ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জন হলো আন্তর্জাতিক যোগাযোগ ও বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপনের একটি মাধ্যম মাত্র। আধুনিক শিক্ষা মানুষকে ক্যারিয়ার, বস্তুগত সাফল্য এবং পেশাগত দক্ষতা এনে দেয়; কিন্তু কুরআনিক জ্ঞান ও আত্মিক অনুশাসন দেয় জীবনের সঠিক দিকনির্দেশনা ও আত্মিক প্রশান্তি। আজকের সমাজে এমন এক অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। আমরা সন্তানকে ইংরেজি শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি, বিদেশি ভাষায় দক্ষতা অর্জনকে ভবিষ্যতের সাফল্যের গুরুত্বপূর্ণ সোপান মনে করি। অথচ পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়তে শেখার বিষয়টি অনেকের কাছেই যেন জীবনের অগ্রাধিকারের তালিকায় নেই। এখানেই আমাদের আত্মজিজ্ঞাসার জায়গা। ইংরেজিRead More


স্বাস্থ্যসেবা ও মানবিক চিকিৎসক তৈরিতে উইমেন্সের পথচলা অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, নানা প্রতিকূলতা পেরিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের মাইলফলক। স্বীকৃতি অর্জনের চেয়ে তা ধরে রাখা এবং এর মর্যাদা রক্ষা করা আরও কঠিন। অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ডা. শফিকুর রহমান এমপি বলেন, কিছু মানুষের সাহসী উদ্যোগের ফলে সিলেটে শুধুমাত্র নারীদের জন্য এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠারRead More


কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণRead More