Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট-ঢাকা ছয় লেন সড়ক পুরোপুরি প্রস্তুত হবে ২০২৯ সালে: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প ২০২৯ সালের মাঝামাঝি সময়ে পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণাও দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট মহানগরের একটি কনভেনশন হলে মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চলমান উদ্যোগের অংশ হিসেবে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে, যা বিনিয়োগ ওRead More


ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত রুবেল আহমদকে তাৎক্ষণিক উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সকালে টহলরত অবস্থায় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে লাগে। পাখি তাড়াতে সাধারণত গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট আনসার সদস্য গাড়িতে বসেই গুলি ছোড়েন, এতে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগRead More


আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছে বিশেষ টিকা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। আর নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও আনা হচ্ছে টিকার আওতায়। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। শরীরে অ্যান্টিবডি তৈরির জন্য টিকা নেওয়া জরুরি। এ জন্য এই ক্যাম্পেইনে মা-বাবাকে আন্তরিক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। টিকা নেওয়ার বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা গণমাধ্যমকে জানান, ৯ থেকে ১৫ মাসে যে দুটি টিকা আমরা যেটিকেRead More


চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফ কোনো ধরনের বৈধ ছুটি বা দাপ্তরিক অনুমোদন ছাড়াই বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি চাকরি বহাল রেখেই এই চার স্বাস্থ্যকর্মী বর্তমানে পরিবার নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন বলে জানা যায়। গুরুত্বপূর্ণ চার কর্মী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় হাসপাতালের নার্সিং সেবায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। অনুপস্থিত কর্মীদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মাহবুবুল আলম ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে, রুহুল আমীন ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে এবং মিডওয়াইফ সুবি বেগম ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে কর্মস্থলেRead More


বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলে ইমনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চানশির কাপন এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মারামারি অভিযোগের বিষয়ে তদন্ত করতে চানশির কাপন এলাকায় কদর আলীর বাড়িতে যায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এত কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে কদরRead More


সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা ও নন এসি বাস ভাড়া ৫০ টাকা করে বেড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে এ রুটের নতুন বাস ভাড়া কার্যকর হয়। নতুন রেট অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে নন এসি বাস ভাড়া এখন ৭৯০ টাকা এবং এসি বাস ১৭০০ টাকা। সিলেটের একাধিক পরিবহন শ্রমিক জানান, জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে এখন সিলেট-ঢাকা রুটে বাড়তি প্রায় ৫০০০ টাকার জ্বালানী তেল খরচ হয়। ফলে বাস ভাড়া বড়ানো ছাড়া লোকসান ঠেকানো সম্ভব নয়। তারা বলেন, ভাড়াRead More


শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শোকজ নোটিশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। তবে নোটিশগুলোতে ২৩ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ রয়েছে। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার। শোকজ পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়রRead More


জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া সরকার। অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির ফলে শ্রমিক সংকট দেখা দেওয়া এবং ফসল তোলার কাজে ব্যাঘাত ঘটার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে গ্রেইন প্রডিউসারস অস্ট্রেলিয়া (জিপিএ)। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই তিন ধরনের ফসল কাটার মৌসুম শুরু হওয়ার কথা। আর এসব ফসল ঘরে তুলতে দেশটির অনেক খামারই অস্থায়ী বিদেশি শ্রমিকের ওপর নির্ভর করে। একRead More


গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলার পৌর শহরে ওয়ারিছ উল্লাহ মার্কেটের অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালখান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন,Read More


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১

বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২১১ জনে দাঁড়াল। এর মধ্যে সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৪ দিনে মারা গেছেন ১১৪ জন। এRead More