Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ। কোথাও মাটির কাজ হয়নি, কোথাও বেস টাইপ-১, প্রাইম কোট কিংবা ওয়্যারিং কোর্সের কাজ দৃশ্যমান নয়। অথচ প্রকল্পের হিসাব, পরিমাপ ও বিল-ভাউচারে কাজ সম্পন্ন দেখিয়ে সরকারি অর্থ ছাড়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব‌্যাপক তোলপাড় সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২৩ থেকে ৪৬ কিলোমিটার অংশের সংস্কার প্রকল্প ঘিরে এমন অভিযোগ নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। অভিযোগকারীদের দাবি, প্রকল্পের বিভিন্ন ধাপে অনিয়মের মাধ্যমে প্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের সুযোগ তৈরি করাRead More


চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এ ঘটনায় চরম উৎকণ্ঠায় ওই ছাত্রীদের মা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন। কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ মাহিমা আক্তার মাহি ওই ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী মহি উদ্দিনের মেয়ে। আর মরিয়ম আক্তার তানিশা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলাRead More


এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে তা ‘১০০ কোটি মানুষের মৃত্যুর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সরকারি নিয়ন্ত্রণ এবং নজরদারি প্রয়োজন বলেও জানান। রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গেটস বলেন, এআই খাতের নিরাপত্তা ব্যবস্থা ওRead More


বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হবে। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্টরাRead More


সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (জৈন্তাপুর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, মূলত সড়ক উন্নয়ন কাজ এবং ১১ কেভি জাফলং ফিডার বিভাজন প্রক্রিয়ার কারণেই এই সাময়িক বিরতি প্রয়োজন।Read More


হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসা ছাত্রী। মেয়েকে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটির পর অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন।Read More


বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছে লোডশেডিং। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারণা সংশ্লিস্টদের। এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী ইমাম হোসেন রোববার রাত ৮টায় বলেন, ৩/৪ দিন ধরে কুমারগাও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে এই কেন্দ্রটিতে উৎপাদন বন্ধ রয়েছে। একারণে লো-ভোল্টেজের সমস্যা হচ্ছে। ভোল্টেজ ঠিক রাখতে লোডশেডিং বাড়াতে হচ্ছে। তিনি বলেন, কুমারগাওয়ে বিদ্যুৎকেন্দ্রের বাল্বে সমস্যা হয়েছে বলে শুনেছি। সোমবার বিদেশ থেকে নতুন বাল্ব আসবে। এরপর তা মেরামত করা হবে। তবে এতেRead More


ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ছিলেন। চিকিৎসক হিসেবে কর্মজীবনের পাশাপাশি তিনি এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সম্প্রতি এমআরসিপি (ইউকে) পরীক্ষার পার্ট ওয়ানও পাস করেন। স্বজনেরা জানান, অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের চিকিৎসা দিয়েছিলেন আঁচল। এমনকি পরদিন ডেঙ্গু ইউনিটে দায়িত্ব পালনের কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ডেঙ্গুর জটিলতায়Read More


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ২০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রশাসনিক ভবনের ভেতরে আটকা পড়েছেন। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল,Read More


সিলেট মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এসময় তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে দেশেরRead More