বৈশাখী নিউজ ২৪
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে মোট ১৬ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গেই ১৬ শিশু মারা গেছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে। এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৫০ হাজারRead More
বড়লেখায় কিশোরকে গলা কেটে হত্যা চেষ্টা, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে তর্কের জেরে এক সিএনজি অটোরিকশা চালক কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা এবং অপর এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সিএনজি অটোরিকশা চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধু হাকিমুল ইসলাম। এদের মধ্যে গুরুতর জখম জায়েদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদের সঙ্গে একই এলাকারRead More
সুনামগঞ্জের শাল্লায় পানির নিচে ৬৬ কোটি টাকার ধান
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় এবছর হাওরে অন্তত দেড়শো কোটি টাকার ধান পানির নিচে তলিয়ে গেছে। সাথে পানিতে ভেসে গেছে অন্তত দুইশো কোটি টাকার খড় (গোখাদ্য)। জলাবদ্ধতার পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই ক্ষতি হয়েছে বলে জানা যায়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, শাল্লায় এবার ২১ হাজার ৭০০ হেক্টর জমি আবাদ করা হয়েছিল। সেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৩৬৮ মেট্রিক টন। যার আনুমানিক বাজারমূল্য ৫১৬ কোটি টাকা। কৃষি অফিসের মতে, জলাবদ্ধতা পানিতে ধান তলিয়ে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৬৬ কোটি টাকা বাজারমূল্যের ২০ হাজার ১৭২Read More
ঈদে বেনাপোল বন্দর দিয়ে টানা ৭দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোলে টানা সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি-রপ্তানি বানিজ্য। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দর, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি শনিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ মে বিকেল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধRead More
কক্সবাজার আদালত প্রাঙ্গনে আসামিকে লক্ষ্য করে গুলি, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার আদালত প্রাঙ্গনে আসামিকে লক্ষ্য করে গুলি করা হলে দু’পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এখনRead More
জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নিজপাট মাহুতহাটি গ্রমাের শামছুল ইসলাম উরেফ নুর মিয়ার ছেল কয়েছ আহমদ (৩৫), দরবস্ত ইউপির টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নান এর ছেলে লুৎফুর রহমান(৬০), নিজপাট রাজবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২), নিজপাট তোয়াশিহাটি গ্রামের প্রিয়লাল দেবের ছেলে সজল দেব (২৮)। সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবারRead More
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।মারা যাওয়া শিশুর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জে, বয়স ৮ মাস। তার আগের দুদিনে মৃত্যু হয়েছিলো ৯ শিশুর। সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে সে। এ নিয়ে আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ রবিবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায়Read More
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কারো নাম-ঠিকানা জানা যায়নি। জানা গেছে, রোববার সকালে শংকর পাশা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়েRead More
রামিসা হত্যা: যে তথ্য মিলেছে ফরেনসিক রিপোর্টে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষণ করেছেন। প্রতিবেদন অনুযায়ী রামিসাকে ধর্ষণের পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়। শনিবার (২৩ মে) শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকেRead More
গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে ফাহমিদা আক্তার মোহনা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৩৫) পলাতক রয়েছেন। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম শাবল দিয়ে স্ত্রী মোহনার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের সংসারে আবির আহমদ নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামীRead More


